Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভারত-বাংলাদেশের সঙ্গে ত্রিপাক্ষিক সিরিজ চাই! বয়কট তুলতে নয়া শর্ত পাক বোর্ডের, কী জানাল আইসিসি?

    1 day ago

    বিশ্বকাপে নেই, কিন্তু ত্রিপাক্ষিক সিরিজে রাজি! বয়কট নাটকে নতুন অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের 'পাশে' দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নারাজ পাক বাহিনী। তবে তারা খেলবে, যদি কিছু শর্ত আইসিসি মেনে নেয়।

    বিশ্বকাপে নেই। ত্রিপাক্ষিক সিরিজে রাজি! বয়কট নাটকে নতুন অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ‘পাশে’ দাঁড়ানোর জন্য বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নারাজ পাক বাহিনী। তবে তারা খেলবে, যদি কিছু শর্ত আইসিসি মেনে নেয়। তার মধ্যে একটা হল, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক সিরিজ আয়োজন করতে হবে। আইসিসি যদি সেরকম প্রতিশ্রুতি দেয়, তবে বয়কট তুলে নেবে।

    রবিবার আইসিসি’র প্রতিনিধির সঙ্গে মিটিংয়ে বসেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তবে পাকিস্তান বোর্ডের এই সব দাবিদাওয়া মাথা ঘামাচ্ছে না আইসিসি। ত্রিপাক্ষিক সিরিজ হবে কি হবে না, তা আইসিসি’র হাতেও নেই। এটা ঠিক করবে ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগেই জানা গিয়েছিল, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও খেলতে চায় পাকিস্তান। যা ২০১২ সালের পর থেকে বন্ধ। আরও একটি বিষয় হল, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চুক্তি সই হয়েছিল। তার বাইরে গিয়ে দুই দেশের মধ্যে খেলা হওয়া মুশকিল।

    আইসিসি, পাক বোর্ড ও বিসিসিআইয়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘হাইব্রিড মডেল’ নিয়ে চুক্তি হয়। যা ২০২৭ পর্যন্ত চলবে। এবার সেটাতেও নাক গলাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ বোর্ড। ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ। জানা গিয়েছে, দুই বোর্ডই চায় ২০৩১ পর্যন্ত হাইব্রিড মডেলকে টেনে নিয়ে যেতে। যাতে বিশ্বকাপে পাকিস্তান সব ম্যাচ বাংলাদেশে খেলতে পারে।

    এখনও পর্যন্ত পিসিবি’র কোনও দাবি মানছে না আইসিসি। তবে বাংলাদেশ বোর্ড চায় পাকিস্তান বয়কট তুলে নিক। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলুন বাবর আজমরা। এমনিতেই বয়কট নাটকে সব দিক থেকে কোণঠাসা পাকিস্তান। এবার দেখার আইসিসি’র থেকে প্রত্যাখ্যাত হয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হয় কি না।

    Click here to Read More
    Previous Article
    বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ শামি! বিরাট পতন রোহিত-কোহলির, বাকিরা কে কোথায়?
    Next Article
    শচীনের হাত থেকে আড়াই কোটির গাড়ি পুরস্কার, ‘ভারতসেরা’ জগৎ ফিরতেই সংবর্ধনা তারকেশ্বরে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment