Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    শচীনের হাত থেকে আড়াই কোটির গাড়ি পুরস্কার, ‘ভারতসেরা’ জগৎ ফিরতেই সংবর্ধনা তারকেশ্বরে

    1 day ago

    এই লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এর খেতাব জিতেছেন তারকেশ্বরের জগৎ সরকার। বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা জগৎকে। তাঁকে হুড খোলা গাড়িতে চাপিয়ে, গোটা তারকেশ্বর ঘোরানো হয়।

    আইএসপিএলের তৃতীয় সিজনের সেরা প্লেয়ারের শিরোপা এক বাঙালির মাথায়। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এর খেতাব জিতেছেন তারকেশ্বরের জগৎ সরকার। বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা জগৎকে। তাঁকে হুড খোলা গাড়িতে চাপিয়ে, গোটা তারকেশ্বর ঘোরানো হয়। তারকেশ্বর থানার পাশ দিয়ে যাওয়ার সময়ে জগৎকে বিশেষ সংবর্ধনা দেন পুলিশ অধিকাকারিকরাও।

    ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। অমিত বচ্চন, অক্ষয় কুমার, সলমন খানের মতো তারকারা টেনিস বলের এই লিগের বিভিন্ন দলের মালিক। ৬ ফেব্রুয়ারি সুরাটে আইএসপিএল সিজন ৩-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে কলকাতা টাইগার্সকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সিংঘমস। মোট আটটি দলের মধ্যে ৪০টি লিগ ম্যাচের মধ্যে টুর্নামেন্টের সেরা জগৎ। আর সেই জন্য উপহার হিসেবে পেলেন আড়াই কোটি টাকার গাড়ি। আর সেটা কার থেকে? স্বয়ং ক্রিকেটের ঈশ্বর সচিন তেণ্ডুলকরের হাত থেকে। তারপর রবিবার সকাল ১১টা নাগাদ তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় ঢোকার পরে ফুল বর্ষণে শুভেচ্ছায় ভরিয়ে দেন তারকেশ্বরের সাধারণ মানুষ।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Jagat Sarkar (@jagatsarkar_)

    জগতের টেনিস বলে ক্রিকেট শুরু হয় ২০১১ সালে। ধীরে ধীরে নিজেকে ভরসাযোগ্য ক্রিকেটার হিসেবে প্রমাণ করেন। ২০১৬ -২০২০ পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে রান করে খ্যাতি ছড়িয়ে পড়ে। বাংলার বাইরে প্রথম সুযোগ আসে ২০২১ সালে। মুম্বইয়ের একটি ক্লাবের হয়ে ভালো খেললেও সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তাঁর পারফরম্যান্সের জেরে ডাক পান আইএসপিএলে। প্রথম মরশুমে ফ্যালকন হায়দরাবাদ তাঁকে ১৪ লক্ষ টাকায় কিনে নেয়। দ্বিতীয় মরশুমে তাঁকে ১৫.৪০ লক্ষ টাকায় কিনে নেয় চেন্নাই।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ISPL (@ispl_t10)

    আর এই মরশুমের জন্য চেন্নাই তাঁকে ২০.০২ লক্ষ টাকায় ধরে রাখে। তার মূল্যও দিলেন। তামিল সিনেমার সুপারস্টার সূর্যর দলকে চ্যাম্পিয়ন করলেন। পরিসংখ্যান বলছে টেনিস বলে ৩২৮টি ম্যাচ খেলে সংগ্রহ ৭১৫৫ রান। ৪২টি হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত ৬৩৭টি ছক্কা হাঁকিয়েছেন টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটার।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Jagat Sarkar (@jagatsarkar_)

    Click here to Read More
    Previous Article
    ভারত-বাংলাদেশের সঙ্গে ত্রিপাক্ষিক সিরিজ চাই! বয়কট তুলতে নয়া শর্ত পাক বোর্ডের, কী জানাল আইসিসি?
    Next Article
    আকিব দাপটে প্রথমবার রনজির সেমিতে জম্মু-কাশ্মীর, রাহুলের সেঞ্চুরিতে শেষ চারে কর্নাটকও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment