Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Iran War: ‘তিষ্ঠোতে দেব না, খামেনেইকে হত্যার মূল্য চোকাতে হবে ট্রাম্পকে’, বার্তা এল ইরান থেকে

    5 days ago

    নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার কড়া মূল্য চোকাতে হবে বলে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি। হুঁশিয়ারি দিলেন ইরানের জাতীয় নিরাপত্তা বিভাগের সচিব আলি লারিজানি। জানালেন, ট্রাম্পকে কোনও ভাবেই ছেড়ে দেবেন না তাঁরা। শুধু তাই নয়, আমেরিকার বেশ কয়েকজন সৈনিককে বন্দি করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। (Ali Larijani)

    খামেনেই ঘনিষ্ঠ বলেই পরিচিত লারিজানি। খামেনেই হত্যার ফল ট্রাম্পকে ভুগতে হবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। লারিজানির বক্তব্য, ‘আমাদের নেতা, দেশের নাগরিকদের যে রক্ত ঝরেছে, নিরলস ভাবে তার প্রতিশোধ তুলব আমরা। ট্রাম্পকে অবশ্যই মূল্য চোকাতে হবে’। (US Iran War)

    আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জবাবে পশ্চিম এশিয়ার দেশগুলিকে লাগাতার নিশানা করে চলেছে ইরান। সেখানে আমেরিকার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে তারা। সেই নিয়েও মন্তব্য করেছেন লারিজেনি। তাঁর বক্তব্য, ‘ইরানের বিরুদ্ধে আমেরিকাকে নিজেদের জমি ব্যবহার করতে দিচ্ছে প্রতিবেশী দেশগুলি। তারা ওই কাজ বন্ধ না করলে, আমাদেরই করতে হবে। আঞ্চলিক ঘাঁটি থেকে শত্রুপক্ষ যদি আমাদের উপর হামলা চালায়, আমরাও তার জবাব দিতে থাকব’।

    ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রাক্তন কম্যান্ডার লারিজেনি। দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্পকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “ওঁকে (ট্রাম্প) তিষ্ঠোতে দেব না আমরা। যা করেছেন উনি, তার মূল্য ওঁকেই চোকাতে হবে। আমাদের নেতাকে খুন করেছেন, ১০০০-এর বেশি নিরীহ মানুষকে হত্যা করেছেন। এটা সহজ বিষয় নয়।” ইরানকে ধ্বংস করাই আমেরিকা এবং ইজ়রায়েলের লক্ষ্য বলেও দাবি করেছেন লারিজেনি।

    যদিও লারিজেনির হুমকি নিয়ে ভাবিত নন ট্রাম্প। তাঁর কথায়, "উনি কী বলছেন জানি না আমি। কে উনি? জানার প্রয়োজনও নেই আমার। ওরা হেরে গিয়েছে।"

    আমেরিকার বেশ কিছু সৈনিককে বন্দি করা হয়েছে বলেও দাবি করেছেন লারিজেনি। তেহরানের জেলে সকলকে রাখা হয়েছে বলে দাবি তাঁর। আমেরিকা যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেনি। ইরানের দাবি, আমেরিকা তথ্য গোপন করছে। ধীরে ধীরে, পরিস্থিতি অনুধাবন করে আমেরিকা হতাহতের সংখ্যা প্রকাশ করতে পারে বলে মনে করছেন লারিজেনিও। আমেরিকাকে বার্তা দিয়ে লারিজেনি বলেন, "আমরা যুদ্ধকামী নই। কিন্তু কেউ সীমা লঙ্ঘন করলে মুখ ভেঙে রেখে দেব।"

    Click here to Read More
    Previous Article
    Israel Attacks Iran: সরাসরি তেলের ডিপোয় হামলা ইজ়রায়েলের, বিধ্বংসী আগুনের গ্রাসে তেহরান, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল আকাশ
    Next Article
    Middle East War: কুয়েতে ড্রোন হামলা ইরানের, দাউ দাউ করে জ্বলছে হাইরাইজ বিল্ডিং, কী ছিল সেখানে?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment