Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Iran War: ইরানে ক্ষমতার পালাবদল কি ঘটবে? দাবিতে অনড় ট্রাম্প, সতর্ক করল চিন, বলল, ‘এতে কারও ভাল হবে না’

    4 days ago

    নয়াদিল্লি: ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছে ইজ়রায়েলও। সেই নিয়ে এবার গোটা বিশ্বকে সতর্ক করল চিন। তাদের মতে, ক্ষমতার পালাবদল ঘটানো এই প্রচেষ্টায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন মিলবে না। (China on Iran War)

    রবিবার বেজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ইরান এবং অন্য দেশগুলির সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা বলেন তিনি। পশ্চিম এশিয়ায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানান। অন্য়থায় সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেন তিনি। (US Iran War)

    ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম হামলা চালায় ইরানে। হত্যা করা হয় দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইকে। সেই নিয়ে ওয়াং বলেন, “এই যুদ্ধ হওয়াই উচিত ছিল না। এই যুদ্ধে কারও ভাল হবে না। সামরিক পদক্ষেপে সমাধান বেরনো সম্ভব নয়। সশস্ত্র সংঘাতে ঘৃণা বাড়বে, আরও নতুন সঙ্কট মাথাচাড়া দেবে।”

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি সেখানকার মানুষজনের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মত ওয়াংয়ের। তিনি জানান, পশ্চিম এশিয়ার দেশগুলিই সেখানকার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে, স্বাধীন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কোনও বহির্শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। 

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ‘অফুরন্ত’ অস্ত্রশস্ত্রের কথা তুলে ধরেছেন ইতিমধ্যেই। আমেরিকা সারাজীবন যুদ্ধ চালিয়ে যেতে পারে বলেও জানিয়েছেন। কিন্তু ওয়াং-এর বক্তব্য, “মুঠো শক্ত হওয়া মানেই সব যুক্তি সঠিক হবে, এমনটা নয়। পৃথিবীকে আবারও জঙ্গলরাজের দিকে ঠেলে দেওয়া যায় না এভাবে।”

    সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে চিন। আলাপ আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করতে আর্জি জানিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে তারা সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত।

    Click here to Read More
    Previous Article
    US-Iran War: জাহাজ হামলায় বেঁচে যাওয়া কাউকে ইরানে ফেরানো যাবে না! শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা? নিহতদের কী হবে?
    Next Article
    Israel Attacks Iran: সরাসরি তেলের ডিপোয় হামলা ইজ়রায়েলের, বিধ্বংসী আগুনের গ্রাসে তেহরান, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল আকাশ

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment