Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UPSC Success Story: তাঁত বুনে চলে সংসার, ৮ বারের চেষ্টায় সিভিল সার্ভিস ক্লিয়ার করে তাক লাগালেন তামিলনাড়ুর সবরীশ্বরণ!

    5 days ago

    হিসাব করে দেখলে দেখা যাবে ৮ বছরের অধ্যবসায়। কিন্তু ৮ বছর সময়টা কিন্তু অনেক লম্বা। তামিলনাড়ুর এক সাধারণ তাঁতি পরিবারের ছেলে সবরীশ্বরণ দেখিয়ে দিলেন জেদ থাকলে দিল্লি অনেক দূর নয়। চেন্নাইয়ের একচিলতে ঘর থেকে সবরীশ্বরণ সিভিল সার্ভিস পরীক্ষায় ৭০০ র‍্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছেন।

    বাবা তাঁতি আর মা গৃহবধূ। ফলে টনটানির সংসার। সবরীশ্বরণের পরিবার লড়াই করেছে বহুদিন ধরে। আর এবার অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক করলেন সবরীশ্বরণ। তিনি সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, "এবারের প্রচেষ্টা ছিল তাঁর অষ্টম প্রচেষ্টা। অনেক সমস্যা ছিল। কিন্তু পরিবারের ভরসা ও নিজের পরিশ্রমের ফলে অবশেষে আজ সিভিল সার্ভিস ক্র্যাক করতে পেরেছেন তিনি।

    তাঁর এই লড়াই শুধু সফল নয়, অনেকটা স্পেশালও। কারণ, আগের ৭ বার সফল না হয়েও দমে যাননি তিনি। সীমিত সম্পদ ও প্রবল প্রতিযোগিতার মধ্যেও নিজেকে এই লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন সবরীশ্বরণ। আর এবারে পাস করার পর নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন তিনি।

    বিশেষজ্ঞরা বলে থাকেন, ইউপিএসসি সিভিল সার্ভিস শুধুমাত্র মেধার পরীক্ষা নয়। ধৈর্যের পরীক্ষাও বটে। সবরীশ্বরণের এই জার্নি আমাদের বোঝায় যে লড়াইয়ের আসলে কোনও শর্টকার্ট হয় না। বরং লড়াইটা হয় অনেক দীর্ঘ মেয়াদের। আমাদের প্রত্যেকের জীবনেই ব্যর্থতা আসে। কিন্তু সেই ব্যর্থতায় ভেঙে পড়লে হবে না। এটাই শেখায় সবরীশ্বরণের জীবন কাহিনী। দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পর তিনি সাফল্য পেলে, বাকিরা কেন পারবেন না? ফলে, লড়াইয়ের ময়দানে ধৈর্য আর পরিশ্রমই হাতিয়ার, যেগুলোর কোনও বিকল্প নেই।

    Click here to Read More
    Previous Article
    UPSC Success Story: সিভিল সার্ভিস ক্র্যাক বিহারের প্রিয়ার, মেয়েকে বোঝা ভাবেননি বাবা!
    Next Article
    UPSC Success Story: রামকৃষ্ণ মিশনের ছাত্র, বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে কীভাবে ১০২ র‌্যাঙ্ক করলেন অভিষেক?

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment