Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UPSC Success Story: সিভিল সার্ভিস ক্র্যাক বিহারের প্রিয়ার, মেয়েকে বোঝা ভাবেননি বাবা!

    4 days ago

    বিহারের প্রিয়া কুমারী এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC Civil Service Exam 2025) অল ইন্ডিয়ায় ২৩২ (AIR 232) র‌্যাঙ্ক করেছেন। কিন্তু তাঁর এই সাফল্যের পিছনে একটা নয়, বরং একাধিক বিস্ময় লুকিয়ে রয়েছে। বিহারের ফুলওয়ারি শরীফের কুরজি মহম্মদপুর গ্রামের বাসিন্দা হলেন এই প্রিয়া। প্রিয়া ইউপিএসসি (UPSC Civil Service Exam 2025) ক্লিয়ার করার আগে থেকেই একজন কোম্পানি সেক্রেটারি (সিএস) হিসাবে কাজ করেছেন। আর চাকরি করতে করতেই কিন্তু তিনি ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিলেন।

    কেমন ইন্টারভিউ দিয়েছিলেন প্রিয়া? তিনি বলছেন যখন তাঁর পার্সোনালিটি টেস্ট হয়, তিনি একেবারেই নার্ভাস ছিলেন না। তিনি বলেন, তাঁকে বোর্ডের চেয়ারম্যান প্রশ্ন করেন তিনি ঘাবড়ে গিয়েছেন কি না? উত্তরে প্রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত বোধ করছেন ইন্টারভিউ দেওয়ার সময়। প্রিয়া ছোট থেকেই মেধাবী বলেই পরিগণিত হতেন। ক্লাস ১০-এ তিনি ১০ সিজিপিএ নিয়ে পাস করেছিলেন। আবার ক্লাস ১২-এ পেয়েছিলেন ৯৪ শতাংশ নম্বর। আর পাটনা উইমেন্স কলেজ থেকে বি কম পাস করেছিলেন। এর পর ২০২১ সালে কোম্পানি সেক্রেটারি বা সিএস পরীক্ষায় গোটা দেশে ২১তম স্থান অধিকার করেছিলেন।

    সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC Civil Service Exam 2025) জন্য তিনি প্রস্তুতি নিতে শুরু করেছিলেন কোম্পানি সেক্রেটারি বা সিএস পরীক্ষায় পাস করার পর। কিন্তু কখনও ১ বা ২ নম্বরের জন্য আবার কখনও মেইনসে ১০ নম্বরের জন্য তিনি সফল হতে পারেননি। কিন্তু নিজের উপর অটুট বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে গিয়েছে। প্রিয়ার মা বলেন, মেয়ের বিয়ে নিয়ে নানা প্রশ্ন তোলা হলেও পরিবার সব সময় প্রিয়কেই সমর্থন করেছে।

    প্রিয়ার বাবা 'রেলের হুইল প্ল্যান্টে' (Indian Railways) টেকনিশিয়ান হিসাবে চাকরি করেন। তিনি বলেন, তাঁর আয়ের ৯০ শতাংশই সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করেন। এ ছাড়াও তিনি জানান, মেয়েদের কখনও বোঝা হিসাবে দেখা উচিত নয়। এবং মেয়েদের বিয়ের নয়, বরং কীভাবে পড়াশোনা করবে মেয়ে, সেই চিন্তা করারও পরামর্শ দেন প্রিয়ার বাবা।

    নাতনির সাফল্যে আত্মহারা প্রিয়ার দাদুও। তিনি ছোটবেলায় প্রিয়াকে পড়াতেন। সেই কথা স্মরণ করেন। প্রিয়াও তাঁর দাদুকে খুব ভালবাসেন। প্রিয়ার সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC Civil Service Exam 2025) সাফল্য লাভ করার কারণে গর্ব বোধ করেন প্রিয়ার দাদুও।

    Click here to Read More
    Previous Article
    Morning Breakfast: ওটস বা কর্ণফ্লেক্স নয়, সকালের জলখাবার হিসেবে বেছে নিন এই ঘরোয়া খাবার! চটজলদি, বাঁচবে টাকাও!
    Next Article
    UPSC Success Story: তাঁত বুনে চলে সংসার, ৮ বারের চেষ্টায় সিভিল সার্ভিস ক্লিয়ার করে তাক লাগালেন তামিলনাড়ুর সবরীশ্বরণ!

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment