Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UPSC Success Story: হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?

    1 week ago

    মৈনপুরী যাওয়ার পথে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর তাতেই নিমেষে বদলে গিয়েছিল নয়ডার এক বেসরকারি সংস্থায় কর্মরত সুরজ তিওয়ারির জীবন। দুই পা নেই। বাদ গিয়েছে ডান হাত। বাম হতে রয়েছে মাত্র ৩টে আঙুল। শরীর হার মানলেও, হার মানেনি মন। বলা যে ওই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি জয় করেছেন এভারেস্ট সম শৃঙ্গ।

    ২০২৩ সালের ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায় ৯১৭ র‍্যাঙ্ক করেন সুরজ। তারপর তিনি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস (IIS) অফিসার হিসাবে জয়েন করেন।

    কীভাবে এল এই সাফল্য?

    ২০১৭ সালের ওই দুর্ঘটনার পর যখন এইমসে (All India Institute Of Medical Sciences) চিকিৎসা চলছে সুরজের, সেই সময় তিনি স্থির করেন, তাঁর জীবন এখানেই শেষ হবে না। আরও অনেক দূর এগিয়ে যেতে হবে তাঁকে। এরপর সুস্থ হয়ে সুরজ জেএনইউতে (Jawaharlal Nehru University) রুশ ভাষা নিয়ে পড়াশোনা শুরু করেন। এমনকি রুশ ভাষা নিয়ে মাস্টার্সও করেন তিনি। বাড়তি কোচিং নেওয়ার সামর্থ্য তাঁর ছিল না। কিন্তু সম্বল ছিল শুধুমাত্র জেদ ও নিজে নিজে মন দিয়ে পড়াশোনা করে যাওয়া। আর যে পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসেন ও সফল হন মাত্র হাজার খানেক, সেই পরীক্ষায় একবারেই কেল্লাফতে করেন তিনি।

    যেন এভারেস্টে ওঠার লড়াই

    সুরজের বাবা রাজেশ আসলে একজন দর্জি। ছেলের দুর্ঘটনার পর চিকিৎসর খরচ যোগাড় করতে হিমসিম খেয়েছে সুরজের পরিবার। আর তখন আরও বিপর্যয়ের মধ্যে পড়ে সুরজের পরিবার। আত্মহত্যা করেন সুরজের ভাই। তাঁর মা আশা দেবী এই সময়টাকে তাঁদের জীবনের "অন্ধকারতম সময়" বলে অভিহিত করেন। আর এখান থেকেই সুরজ শুরু করেন ঘুরে দাঁড়ানোর লড়াই।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Suraj Tiwari (@surajtiwari_iis)

    সুরজের এই লড়াই প্রমাণ করে, প্রতিকূলতা কখনও কোনও অজুহাত হতে পারে না। হুইলচেয়ারে বসে মাত্র ৩টে আঙুল নিয়ে তিনি জয় করেছেন জীবনের সবচেয়ে বড় শৃঙ্গ। আর তাঁর এই লড়াই বর্তমান প্রজন্মের কাছে বিরাট বড় একটা শিক্ষা। তাঁর এই লড়াই আগামীতে আরও অনেককেই উদ্বুদ্ধ করবে। সুরজরা শিখিয়ে যান যে লড়াইয়ে টিকে থাকতে গেলে আসল জোরটা লাগে মনের। বাকি লড়াই এমনিই লড়া যায়।

    Click here to Read More
    Previous Article
    UPSC Success Story: রামকৃষ্ণ মিশনের ছাত্র, বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে কীভাবে ১০২ র‌্যাঙ্ক করলেন অভিষেক?
    Next Article
    West Bengal Assembly Election: ২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? দুই কেন্দ্রেই শুভেন্দু, মমতা কোথায় দাঁড়াবেন?

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment