Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election: ২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? দুই কেন্দ্রেই শুভেন্দু, মমতা কোথায় দাঁড়াবেন?

    1 day ago

    কলকাতা: ২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি। একইসঙ্গে নন্দীগ্রামেরও প্রার্থী হয়েছেন শুভেন্দুই। তৃণমূল এখনও তালিকা প্রকাশ না করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইঙ্গিত মিলেছে তিনিই ভবানীপুরে প্রার্থী হবেন। শেষপর্যন্ত দুই হেভিওয়েটের লড়াই হলে শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে চৌঠা মে। 

    ৫ বছর বাদে কি ফের লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য? এবার কি 'কুরুক্ষেত্র' ভবানীপুর? ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দোপাধ্যায়। আর সেই আসনেই এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাহলে কি গতবারের নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী?

    বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'মমতা বন্দোপাধ্যায় আবার না আসন পরিবর্তন করেন দেখুন। শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে গেছে। মমতাদি হয়তো আসনটাই পরিবর্তন করে দিতে পারেন দেখুন।'                                          

    তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি! কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের কথায় ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, 'তৃণমূলের (জেতা) কেন্দ্রে ১০ হাজার থেকে ৩০ হাজার ভোট কেটেছে। আমার কেন্দ্রে ৬০ হাজার। তাও আমি ভবানীপুরে জিতব, এক ভোটে হলেও। এটা আমার বিশ্বাস।' 

    পাঁচ বছর আগের লড়াইয়ে নন্দীগ্রামে শুভেনদু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দোপাধ্যায়। তারপর উপ নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তিনি। এবার ভবানীপুরে কী হবে? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দোপাধ্যায়ের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? দুই আসনে লড়ে শুভেন্দু অধিকারীর লাভ হবে না ক্ষতি? মমতা বন্দোপাধ্যায়ও কি দুই আসনে লড়তে পারেন?

    নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ যায় ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। যা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়। ভবানীপুরের ভোটারদের মধ্য়ে একটা বড় অংশ অবাঙালি। হেভিওয়েট লড়াই হলে শেষ অবধি কী হবে?                                    

    Click here to Read More
    Previous Article
    UPSC Success Story: হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?
    Next Article
    আকাশ কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, কাবুলে পাক-হানায় পুড়ে ছাই বিরাট হাসপাতাল, শয়ে শয়ে মৃত্যু

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment