Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    TMC On Gas Price Hike : গ্য়াসের মূল্যবৃদ্ধিতে মিছিল, "রান্না করব কী করে..? ", থালা বাজিয়ে বিক্ষোভ রাজ্যের মন্ত্রী, TMC সাংসদ-কাউন্সিলরদের

    6 days ago

    কলকাতা: গ্য়াসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। থালা বাজিয়ে এদিন তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল। তার আগে প্ল্য়াকার্ড, পোস্টার হাতে পথে নেমেছেন রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ মালা রায়, তৃণমূলের একাধিক মহিলা কাউন্সিলররা।

    [yt]https://youtu.be/yAz9C0ftgu0?si=uujo0BLzDdVIT2xe[/yt]

    আরও পড়ুন, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের

    এদিন শশী পাঁজা বলেন, বিষয়টা হচ্ছে, এই বাসনটা খালি কেন ? (হাতের বাসনটা দেখিয়ে), এই বাসনে তো রান্না থাকার কথা। কিন্তু রান্না করব কী করে, গ্যাসের দাম এখন ? ..মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দেয়। গ্যাস কিনবেন ? এই অবস্থা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার করেছে। মূল্যবৃদ্ধি ! সুতরাং কত লড়াই লড়বে মহিলারা ? প্রশ্ন তুলেছেন তিনি।  

    পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ ঘুরপথে এসেছে ভারতের হেঁসেলে। শনিবার থেকে ঘরোয়া ও বাণিজ্য়িক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা ঘিরে কার্যত নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত বাঙালির। অন্যদিকে যুদ্ধাবহে, ভারতে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হবে না, তারও আশ্বাস দিয়েছে কেন্দ্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের হেঁসেলে। শনিবার থেকে বাড়ানো হয়েছে ঘরোয়া ও বাণিজ্য়িক রান্নার গ্যাসের দাম।ঘরোয়া রান্নার গ্য়াসের দাম একলাফে সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বাড়ানো হয়েছে।

    শনিবার থেকে কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা।এরই মধ্যে, দুটো সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা নিয়েও নতুন নির্দেশিকা দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। রাজ্যের LPG ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে,তাদের কাছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা এসেছে। যেখানে বলা হয়েছে, একটি সিলিন্ডারের ডেলিভারির দিন থেকে ২৫ দিন পর্যন্ত নতুন করে কোনও বুকিং নেওয়া যাবে না।

    প্রসঙ্গত, একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, অন্যদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।যেমন অজয়নগরের বাসিন্দা পিয়ালি বিশ্বাস। ৮ জনের সংসারে, ১৫ থেকে ২০ দিনে অন্তত ১টি করে সিলিন্ডার লাগে।অজয়নগর LPG গ্রাহক ও বাসিন্দা পিয়ালি বিশ্বাস বলেন, এক তো দাম বেড়ে গেল। দ্বিতীয়ত এই আমাদের তো ১৫-২০ দিনের মধ্যে রিফিল করতে হয়। এই নিয়ে দুশ্চিন্তা রয়ে গেল। ইনি রঞ্জিনী বন্দ্যোপাধ্যায়।বেসরকারি সংস্থায় কর্মরত।গ্যাসের দাম বাড়ায়, নিউটাউনের এই বাসিন্দার গলাতেও কার্যত একই সুর শোনা গেছে।

    নিউটাউন LPG গ্রাহক ও বাসিন্দা  রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দৈনন্দিন খাবার খরচ তো আর আমরা কমাতে পারব না। সেই খরচ যদি দীর্ঘ মেয়াদি হয় তাহলে আমাদের কিছু খরচ কাটছাঁট করতে হবে। গৃহ সহায়ক বা সহায়িকা রয়েছেন তাদের এনার্জি সোর্সটা কাঠের উনুন থেকে LPG-তে শিফ্ট হয়ে গেছে, তাদেরও খরচ বাড়বে। ইনি দমদমের বাসিন্দা ইন্দ্রাণী চট্টোপাধ্যায়। ৫ জনের সংসারে মাসে অন্তত ১টা সিলিন্ডার লেগেই যায়।

    দমদম LPG গ্রাহক ও বাসিন্দা  ইন্দ্রাণী চট্টোপাধ্যায় বলেন, আমরা সাধারণ ঘরের মানুষেরা সকাল থেকে রাত অবধি আমাদের গ্যাসের সামনেই থাকতে হয়। এটা আমাদের কাছে খুবই একটা চাপ। শনিবার রান্নার গ্য়াসের পাশাপাশি,১৯ কেজির বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে।ফলে বাণিজ্য়িক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ টাকা।

    Click here to Read More
    Previous Article
    Woman Assaulted on the Way to Nainital: সোলো ট্রিপে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, ধর্ষণের চেষ্টা ট্যাক্সি চালকের, একাকী ঘন জঙ্গলে কাটল রাত
    Next Article
    President Draupadi Murmu: "রাষ্ট্রপতিকে অসম্মান..." ! রাজ্যকে জোর নিশানা অমিত মালব্যর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment