Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Birbhum: নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

    18 hours ago

    বীরভূম: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। গতকালই তৃণমূল কংগ্রেস তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তার আগের দিন সিপিএম ও বিজেপিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এরমধ্য়েই বীরভূমের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হল। বাংলায় নির্বাচনের প্রাক্কালে এভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে মোট। মঙ্গলবার রাতেই ট্রাক্টর বোঝাই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ জানানো হয়েছিল। সন্দেহ হওয়ায় ট্রাক্টর আটকে থানায় খবর দেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশ এসে এই বিস্ফোরক উদ্ধার করে। কিন্তু গোলমালের মধ্যেই পালিয়েছেন ট্রাক্টর চালক।

    গত সোমবার বিজেপি প্রথম দফায় ১৯২ আসনে এবং গতকাল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম, বিজেপির পর প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আর তারপরই বিভিন্ন জেলায় দেখা গেল প্রার্থী নিয়ে ক্ষোভ। কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হল। কোথাও আবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলের জেলার চেয়ারম্য়ান পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক।

    প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর
    ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব থেকে শুরু করে,স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের DG থেকে, কলকাতার পুলিশ কমিশনার এবং আরও অনেক পুলিশকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। নিজের কালীঘাটের বাড়ি থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দাগলেন মমতা। তিনি বলেন,  ''ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা বিতরণ করতে পারে এই লোকগুলোকে দিয়ে, অস্ত্র আনতে পারে? আমলা ও পুলিশকর্তাদের অপসারণ নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।''

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। সঙ্গে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে এরকম অনেক SP সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালীপুজো শান্তিতে করে, ইদ শান্তিতে করে, কেন দাঙ্গা লাগার কোনও অভিপ্রায় আছে না কি? দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের পরিকল্পনা।''

    Click here to Read More
    Previous Article
    TMC Candidate List : 'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের
    Next Article
    TMC News: তৃণমূলের সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা বাড়ল, ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment