Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার ঘরের মাঠের চ্যালেঞ্জ, আমেরিকার বিরুদ্ধে আজ সূর্য-উদয়ের অপেক্ষা

    1 day ago

    মুম্বই: মায়ানগরী সাক্ষী থেকে বিরাট-রোহিতদের হাত ধরে ভারতের শেষ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের উচ্ছ্বাসের। বার্বাডোজে রোহিতরা তেরঙ্গা ওড়াতেই ভারতের (India) নানা প্রান্তে ক্রিকেট প্রেমীরা সেলিব্রেশনে মেতেছিলেন। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দেশে ফেরার পর মুম্বইবাসী সাক্ষী হয়েছিল এক মহাসমারোহের। এবার সেই মুম্বইয়ের মাটিতেই কুড়ি-বিশের বিশ্বকাপ শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার টুর্নামেন্টের শুরুর দিনই রয়েছে ম্যাচ। প্রতিপক্ষ আমেরিকা। কখন, কোথায় ও কীভাবে দেখবেন এই ম্যাচ, জানুন বিস্তারিত। 

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচটি কখন শুরু হবে?

    ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা থেকে। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে হবে টস।

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচটির ফ্রি টেলিকাস্ট কোথায় দেখা যাবে?

    ভারত বনাম আমেরিকা ম্যাচটির ফ্রি টেলিকাস্ট দেখা যাবে DD স্পোর্টসে।

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

    ভারত বনাম আমেরিকার এই ম্যাচটি জিওহটস্টার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে দেখা যাবে।

    এবারের বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু হওয়ার আগে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেন, 'আমি অত্যন্ত উৎসাহী। একজন লিডার হওয়ার সুযোগ পেয়েছি, তাও আবার টি-২০ বিশ্বকাপে। আর সেটা এবার হচ্ছে ভারতের মাটিতে। ঘরের মাটি, আমাদের ঘরের দর্শকদের সামনে খেলব। চ্যালেঞ্জটাও বেশ ভাল। দায়িত্ব ও চাপ দুটোই রয়েছে। আমার ওপর চাপ আছে, দলের ওপরও চাপ রয়েছে। এটাই স্বাভাবিক। তবে আমরা সেই চাপটা সরিয়ে মাঠে সেরাটা দিয়ে খেলতে চাই।'

    স্কাইয়ের পুরনো বন্ধুদের মুখোমুখি হওয়ার সময়...

    আমেরিকা ক্রিকেট দলে এমন অনেক ক্রিকেটার আছেন, যাঁরা আদতে ভারতীয় বংশোদ্ভূত। বিশেষ করে বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকর, হরমিত সিং এবং শুভম রঞ্জনে, এই তিন জনই মুম্বইয়ের হয়ে সূর্যকুমারের সতীর্থ হিসেবে অতীতে খেলেছেন। এবার তাঁদের বিরুদ্ধে খেলতে চলেছে ভারত।

    প্রাক্তন সতীর্থদের নিয়ে সূর্যকুমার বললেন, "ওরা এখন ডলারের দেশে চলে গিয়েছে। তবে আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। এটা ভাল যে ওরা সুযোগ পাচ্ছে। অন্য দেশের হয়ে খেললেও ওদের কাছে এটা একটা বড় সুযোগ। আমি ওদের সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে এই মুহূর্তে আমরা আমাদের ক্রিকেট নিয়েই আনন্দ করছি।"

    সব মিলিয়ে ঘরের মাঠের দর্শকদের প্রত্যাশা এবং চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই... দুইয়ে মিলে সূর্যকুমারের নেতৃত্বে এক নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া।

    Click here to Read More
    Previous Article
    RCB: আরসিবি কিনতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! বড় ধামাকার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা
    Next Article
    T20 World Cup: বাংলাদেশ বাতিল হওয়ায় মিলেছে সুযোগ, ইডেনের মন জিতল স্কটল্যান্ডের লড়াকু ক্রিকে়ট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment