Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: বাংলাদেশ বাতিল হওয়ায় মিলেছে সুযোগ, ইডেনের মন জিতল স্কটল্যান্ডের লড়াকু ক্রিকে়ট

    1 day ago

    সন্দীপ সরকার, কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে দেখা যেতে পারত সবুজ পতাকার ঝড়। শোনা যেত বাঘের গর্জন। গায়ে সবুজ রং বুলিয়ে আর মাথায় পুতুল-বাঘ সাজিয়ে গ্যালারি রঙিন করে তুলতেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

    কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন ও হিন্দুদের ওপর নিপীড়নের আবহে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশে যে প্রবল ভারত-বিদ্বেষী হাওয়া বইছে, তার প্রতিবাদ স্বরূপ। যার জেরে ভারতে খেলতে অস্বীকার করে বাংলাদেশ। মধ্যস্থতা করার প্রয়াস ব্যর্থ হওয়ায় কড়া পদক্ষেপ নেয় আইসিসি। টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশকে।

    পরিবর্ত হিসাবে আচমকা বিশ্বকাপে খেলার দরজা খুলে যায় যে দলের সামনে, শনিবার তারাই ইডেন গার্ডেন্সে নামল প্রথম ম্যাচে। স্কটল্যান্ড বুঝিয়ে দিল, তারা বিশ্বকাপে নজর কাড়তে এসেছে। বেড়াতে নয়।

    প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়। যারা টি-২০ বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন। ইডেনেই রয়েছে মধুর স্মৃতি। ২০১৬। মায়াবী রাত দেখেছিল ক্রিকেটের নন্দনকানন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বেন স্টোকসকে পরপর চার ছক্কা মেরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপ নিয়ে গিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। কানায় কানায় ভর্তি ইডেন চেটেপুটে উপভোগ করেছিল ক্রিকেটের রুদ্ধশ্বাস এক ম্যাচ। সেই মাদকতা কি এবার ফেরাবে ওয়েস্ট ইন্ডিজ়?

    স্কটল্যান্ড ইডেনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই প্রমাণ করে দিল যে, লড়াইয়ে তারা পিছু হঠছে না। সাধারণত বড় দলের বিরুদ্ধে দুর্বল দলের প্রথমে ব্যাট করার একটা প্রবণতা থাকেই। যাতে শুরুতে কিছুটা বড় স্কোর বোর্ডে তুলে দেওয়া যায়। বড় দলের বিরুদ্ধে দুশোর ওপর রান তাড়া করা যে কোনও ছোট দলের কাছেই চাপের।

    কিন্তু স্কটিশরা দেখিয়ে দিলেন, লড়াইয়ের মঞ্চ ছেড়ে যেতে আসেননি। বরং চোখে চোখ রেখে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস ১৮২/৫ স্কোরে আটকে দিল স্কটল্যান্ড। পাওয়ার প্লে-র ৬ ওভারে ফিল্ডিংয়ে বিধিনিষেধ কাজে লাগিয়ে ঝড় তোলে ব্যাটিং দল। স্কটল্যান্ডের মাপা বোলিংয়ের বিরুদ্ধে সেখানে পাওয়ার প্লে-তে ক্যারিবিয়ানরা তুলল মাত্র ৩২ রান! ওভার প্রতি ৬ রান করে।

    দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের স্কোর থেমে গেল দুশোর অনেক আগেই। ইডেন গার্ডেন্সে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১২ হাজার দর্শক খেলা দেখতে এসেছেন। তাঁরা স্কটিশদের লড়াই দেখে প্রশংসায় পঞ্চমুখ। ব্র্যাড কিউরি ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে নিলেন ২ উইকেট। বাঁহাতি পেসারই স্কটিশদের মধ্যে সেরা বোলার।

    শিমরন হেটমায়ার ৩৬ বলে ৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ়কে টানলেন। তবে ডিপ মিড উইকেটে অনেকটা দৌড়ে বাঁদিকে ঝাঁপিয়ে যে ক্যাচটা ধরলেন ব্র্যান্ডল ম্যাকমালেন, টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ হওয়ার দৌড়ে থেকে গেল।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার ঘরের মাঠের চ্যালেঞ্জ, আমেরিকার বিরুদ্ধে আজ সূর্য-উদয়ের অপেক্ষা
    Next Article
    Shahid Kapoor: ছবির প্রচারে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি, অনুষ্ঠানের মধ্যেই মঞ্চ ছাড়লেন শাহিদ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment