Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    RCB: আরসিবি কিনতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! বড় ধামাকার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

    1 day ago

    কলকাতা: বিশ্ব ক্রীড়াজগতে এক বিরাট রদবদলের মিলছে ইঙ্গিত... প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবার পা রাখতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL)। শোনা যাচ্ছে, আইপিএলের অন্যতম জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (RCB) কেনার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সহ-মালিক আব্রাম গ্লেজ়ার।

    বিশাল অঙ্কের প্রস্তাব 

    রিপোর্ট অনুযায়ী, আব্রাম গ্লেজ়ার তাঁর ইনভেস্টমেন্ট কোম্পানি 'ল্যান্সার ক্যাপিটাল'-এর মাধ্যমে আরসিবি কেনার জন্য প্রায় ১.৮ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৩০০ কোটি টাকা) এর প্রস্তাব করেছেন। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে এটিই এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ প্রস্তাব বলে মনে করা হচ্ছে।

    কেন বিক্রি হচ্ছে আরসিবি? 

    ২০২৫ সালে আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জেতে বিরাট কোহলির আরসিবি। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয় ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্যকে আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমান মালিকপক্ষ 'ডায়াজিও' (Diageo) মনে করছে, দল বিক্রির জন্য এখনই সেরা সময়। নভেম্বর থেকেই তারা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে।

    কেনার দৌড়ে আর কারা আছে? 

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও আরও ৮জন বিডার আরসিবি কেনার আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে অন্যতম বড় নাম হল ভারতের স্বনামধন্য ওষুধ ব্যবসায়ী আদর পুনাওয়ালা। তবে গ্লেজ়ারের বিপুল অঙ্কের প্রস্তাব তাঁকে এই দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। যৌথ মালিকানার সম্ভাবনা গ্লেজ়ারের এই প্রস্তাবটি যদি চূড়ান্ত হয়, তবে তিনি আরসিবির ছেলেদের এবং মেয়েদের উভয় দলেরই মালিকানা পাবেন। গ্লেজ়ার পরিবার আগে থেকেই ক্রিকেট বিশ্বের সঙ্গে যুক্ত। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে তাঁদের 'ডেজার্ট ভাইপার্স' নামে একটি দল রয়েছে।

    যদি এই চুক্তিটি সফল হয়, তবে এটি হবে ক্রীড়া ইতিহাসের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক লেনদেন হতে চলেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং আরসিবির মতো বিশাল ফ্যানবেস এক ছাতার তলায় আসা ফুটবল ও ক্রিকেট ভক্তদের জন্য এক অভাবনীয় ঘটনা হতে চলেছে। এ বছরের আইপিএলে অন্য মালিক হতে পারে আরসিবি টিমের। বিরাট কোহলির টিম কেনার প্রস্তাব দিয়েছেন অনেকে। শেষ অবধি আরসিবির মালিকানা যায় কার হাতে, সেদিকে অনেক ক্রিকেট প্রেমীদের নজর।

     

    উল্লেখ্য, এই নিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে দু'বার ট্রফি জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একবার খেতাব এসেছে আরসিবি শিবিরে।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে কোনও মতে হার বাঁচাল পাকিস্তান, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাটকীয় ম্যাচ
    Next Article
    T20 World Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার ঘরের মাঠের চ্যালেঞ্জ, আমেরিকার বিরুদ্ধে আজ সূর্য-উদয়ের অপেক্ষা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment