Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত, পয়েন্ট টেবিলের শীর্ষে সূর্যকুমাররা, বাকিরা কে-কোথায়?

    2 days ago

    নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ছুটছে ভারতের অশ্বমেধ। প্রথম ম্য়াচে আমেরিকার পর দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে উড়ে গেল নামিবিয়া। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত। গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন সূর্যকুমার যাদবরা।

    নামিবিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর সূর্যকুমারদের পয়েন্ট দাঁড়াল ২ ম্যাচে ৪। পাকিস্তানও ২ ম্যাচে ৪ পয়েন্টেই রয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে ভারত। ২ ম্যাচের পর ভারতের নেট রান রেট +৩.০৫০। পাকিস্তানের নেট রান রেট +০.৯৩২। এই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ২ ম্য়াচে একটি জয় আর একটি হার - ২ পয়েন্ট রয়েছে ডাচদের ঝুলিতে। নেট রান রেট +০.৩৫৬। আমেরিকা ও নামিবিয়া দুটি করে ম্যাচেই হেরেছে। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এই দুই দল।

    দু'ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ বি-র শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। নেট রান রেটও খুব ভাল শ্রীলঙ্কার। তাদের নেট রান রেট +৩.১২৫। গ্রুপ পর্বে সব দলের মধ্যে দুটি ম্যাচ খেলেছে, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি রান রেট শ্রীলঙ্কারই। এই গ্রুপে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ১ ম্যাচে ২ পয়েন্ট অজ়িদের। নেট রান রেট +৩.৩৫০। জ়িম্বাবোয়েও ১টি ম্যাচ খেলে একটিতে জিতেছে । ঝুলিতে ২ পয়েন্ট । তবে তাদের নেট রান রেট +২.৭০২। আয়ার্ল্যান্ড ও ওমান দুটি করে ম্যাচেই হেরে গ্রুপে একেবারে শেষ দুই স্থানে ।

    গ্রুপ সি-তে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের টি-২০ ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন দলের নেট রান রেট +১.৬২৫। স্কটল্যান্ড ২ ম্যাচের মধ্যে একটি জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে। তাদের নেট রান রেট +০.৯৫০। ইতালি বৃহস্পতিবার নেপালকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে। তাদের নেট রান রেট -০.৩৫২। গ্রুপ সিতে ইংল্যান্ড চার নম্বরে। ১টি ম্যাচ জিতেছে ও ১টি ম্যাচ হেরেছে তারা। নেপাল দুটি ম্যাচই হেরে পয়েন্ট টেবিলে সকলের শেষে।

    গ্রুপ ডি-তে নিউজ়িল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকাও ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান, আমেরিকা ও কানাডা সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শেষ তিন জায়গায়। 

    প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুই দল সুপার এইটে উঠবে।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: চোট সারিয়ে ফিরেই অনবদ্য ফর্মে, নামিবিয়া ম্যাচ জিতিয়ে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন হার্দিক
    Next Article
    T20 World Cup 2026: নামিবিয়া ম্যাচে অনুপস্থিত, সপ্তাহান্তে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক খেলবেন? কী আপডেট দিল BCCI?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment