Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: নামিবিয়া ম্যাচে অনুপস্থিত, সপ্তাহান্তে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক খেলবেন? কী আপডেট দিল BCCI?

    2 days ago

    নয়াদিল্লি: ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। নিজের দিনে একাই ম্যাচ জেতাতে সক্ষম অভিষেক শর্মা। আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে তিনি বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও বটে। তবে সেই অভিষেক শর্মার (Abhishek Sharma) অসুস্থতা নিয়েই যত চিন্তা। দিনকয়েক আগেই জানা গিয়েছিল তারকা ভারতীয় ওপেনার পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) তো ম্যাচই খেলতে নামলেন না তিনি।

    সপ্তাহান্তেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) ম্যাচ। ভারতীয় দলের বড় অস্ত্র তিনি। তাই স্বাভাবিকভাবে অভিষেকের ফিটনেস নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বর্তমান তিনি কেমন আছেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়, 'অভিষেক শর্মা এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি তাই তিনি নির্বাচনের জন্যও উপলব্ধ ছিলেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছে।' টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও অভিষেকের শারীরিক অবস্থার আপডেট দেন। তিনি জানান, 'অভিষেক এখনও ফিট নয়। ও এক বা দুই ম্য়াচে খেলতে পারবে না।'

    তিনি গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বলে জানিয়েছিলেন তিলক বর্মা। তবে সূর্য অভিষেকের এই একাধিক ম্য়াচ মিস করার সম্ভাবনা উস্কে দেওয়াতেই উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা। পাকিস্তান ম্যাচে যে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়, সেই বিষয়টাই সূর্যের কথার মাধ্যমে বোঝা যায়। অবশ্য মন্দের ভাল হল আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ না খেললেও মাঠে উপস্থিত ছিলেন অভিষেক। তাঁকে জাতীয় সংগীতের সময় দলের বাকিদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। 

    তারকা ভারতীয় ওপেনার এদিন মাঠে না নামলেও ভারতের অবশ্য ম্যাচ জিততে কোনও সমস্যাই হল না। প্রথম ইনিংসে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। ম্যাচের শুরুটা দুরন্তভাবে হয়েছিল, শেষটাও ভালই হওয়ার কথা ছিল। তবে নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে শেষলগ্নে একগুচ্ছ উইকেট হারায় ভারত। শেষ ১১ বলে পড়ে ৫ উইকেট। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ড্য অর্ধশতরান হাঁকান। ঈশান সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেন, হার্দিক করেন ৫২ রান। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে কেউই তেমন বড় রান পাননি। তাতেও অবশ্য ম্যাচ জিততে ভারতের একেবারেই সমস্যা হল না।  

    খাতায়, কলমে লড়াইটা সবসময়ই অসম বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। ম্যাচে হলও তাই। রাজধানীতে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। শুধু হারাল বললে ভুল হবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রেকর্ড ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের ২০৯ রানের জবাবে ১১৬ রানেই শেষ হয়ে গেল নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকানোর পর বলেও দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত, পয়েন্ট টেবিলের শীর্ষে সূর্যকুমাররা, বাকিরা কে-কোথায়?
    Next Article
    Italy vs Nepal: টি-২০ বিশ্বকাপে প্রথমবার নেমে প্রথম জয়, ইতালি ক্রিকেটে ইতিহাস হয়ে রইল নেপাল ম্যাচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment