Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: চোট সারিয়ে ফিরেই অনবদ্য ফর্মে, নামিবিয়া ম্যাচ জিতিয়ে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন হার্দিক

    2 days ago

    নয়াদিল্লি: দিনকয়েক আগে চোট পেয়ে বেশ খানিকটা সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছিল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। তবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফিরেছেন। শুধু ফিরেছেন বলা ভাল, ফিরেছেন দুরন্তভাবে। ব্যাটে, বলে দুরন্ত পারফর্ম করছেন, দলকে ম্যাচ জেতাচ্ছেন। সবমিলিয়ে দারুণ ফর্মে ভারতের তারকা অলরাউন্ডার। নামিবিয়ার বিরুদ্ধেও (IND vs NAM) তাঁর অলরাউন্ড শো ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে, পাশাপাশি তিনি ম্যাচ সেরাও নির্বাচিত হন।

    নামিবিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীতে হার্দিক ব্যাট হাতে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুইটি উইকেটও নেন। তবে দিনকয়েক আগে চোট থেকে ফিরে সমপরিমাণে ব্যাটিং ও বোলিং করছেন। সামনেই আবার পাকিস্তান ম্যাচ। চলতি মেগা টুর্নামেন্টে যেখানে একাধিক ভারতীয় তারকা চোটের কবলে পড়েছেন সেখানে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিকের ফিটনেসের দিকে তো সকলের নজর থাকবেই। নামিবিয়া ম্যাচ শেষে হার্দিক নিজেই নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন।

    ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'শরীর দারুণ রয়েছে। আমি তো সবসময়ই বলে এসেছি নিজেকে ফিট রাখতে প্রচুর খাটা খাটনি করতে হয় এবং সেটা আমি বেশ উপভোগও করি। দেশের জন্য খেলাটা সবসময়ই আমার প্রথম প্রাধান্য, অত্যন্ত গর্বের। সেটার জন্য বাড়তি খাটতেও হয়।'

     

    হার্দিক জানান নিজেকে ফিট রাখতে তিনি অফসিজনে সেনাবাহিনীর মতো ট্রেনিং করেন। 'আমি যখন খেলি না, তখন আমি আর্মিদের মতো ক্যাম্পে করি। সেখানে আমি সকাল, বিকেল কসরত করি যা আমায় ফিট থাকতে সাহায্য করে। বড় সিরিজ় বা টুর্নামেন্টের আগে আমি নিজে ওই ধরনের রুটিন ফলো করি। ভাল খাবার খাই, ভাল করে ঘুমাই এবং আমার অভ্যাসগুলি যাতে ভাল হয়, সেইদিকে নজর রাখি। এটা কিন্তু আমায় দারুণ ছন্দ দেয়। পাশাপাশি শারীরিকভাবেও আমি ফিট থাকি। খেলার সময় সাহায্য পাই।' জানান ভারতের তারকা ক্রিকেটার।

    ভারতীয় সমর্থকরা আশা করবেন সপ্তাহান্তে পাকিস্তানের বিরুদ্ধেও হার্দিক যেন নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে দলকে জিততে সাহায্য করেন। 

    Click here to Read More
    Previous Article
    India vs Pakistan: পাকিস্তানে চলছে ভারতীয় বোর্ডের কর্তার ভুয়ো অডিও ক্লিপ! বিতর্কে তোলপাড়, কী বললেন রাজীব শুক্ল?
    Next Article
    T20 World Cup 2026: পাকিস্তানের সিংহাসন কেড়ে নিল ভারত, পয়েন্ট টেবিলের শীর্ষে সূর্যকুমাররা, বাকিরা কে-কোথায়?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment