Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: ধোনি-রোহিত থাকলেও বিশ্বকাপের ফাইনালে দেখা যায়নি কোহলিকে, কেন ?

    4 days ago

    নয়াদিল্লি : ফের বিশ্বজয়ী হয়েছে টিম ইন্ডিয়া। ফাইনালে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাস্ত করার পর আরও একবার বিশ্বজয়ের আনন্দে মেতেছে ভারত। ক্রিকেটেক ক্ষুদ্রতম সংস্করণে এই আনন্দ এর আগে এসেছিল মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার হাত ধরে।  যাদের ফাইনাল ম্যাচের দিনে দেখা গেছে স্টেডিয়ামে। ভিআইপি বক্সে। যা অনেকটা 'চেরি অন দ্য কেক'-এর মতো। যাদের দেখে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ক্রিকেট ফ্যানরা। যদি বহু দর্শক হতাশ হন বিরাট কোহলিকে দেখতে না পেয়ে। ধোনি যেখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে অবসর নিয়ে নিয়েছেন, সেখানে রোহিত ও কোহলি এখনও একদিনের ক্রিকেটে খেলা জারি রেখেছে। ধোনি ও রোহিত যেখানে মাঠে থেকে ভারতকে বিশ্বজয়ের স্বাদ নিতে দেখলেন, সেখানে কোহলির অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে।

    কিন্তু কেন টি২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মাঠে হাজির হলেন না ? এনিয়ে সোশাল মিডিয়ায় যখন ফ্যানরা চর্চার মশগুল, তখন দু'টি সম্ভাব্য কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে...

    ১. এমএস ধোনি ও রোহিত শর্মা অফিসিয়াল কারণে টি২০ বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন। কারণ, তাঁদের নেতৃত্বে ভারত এর আগে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বজয় করেছে। ২০০৭ সালে যেবার প্রথম টি২০ বিশ্বকাপ শুরু হয়, সেবারই ধোনির নেতৃত্ব ভারত বিশ্বকাপ জেতে। এরপর সেই আনন্দ ফিরে আসে ২০২৪ সালে। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪-এ দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছিল রোহিত শর্মা বাহিনী। বিরাট কোহলি অবশ্য অধিনায়ক হিসাবে টি২০ বিশ্বকাপ জেতেনি। কাজেই, সদ্য সমাপ্ত ইভেন্টে অফিসিয়ালি কোহলির যোগদানের কোনও বিষয় ছিল না।

    ২. কোহলি এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাননি। একদিনের ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। যে খেলা এই মুহূর্তে নেই। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর ভাল অবসর রয়েছে তাঁর। অতীতে এক ইন্টারভিউতে তাঁকে বলতেও শোনা গিয়েছিল, একবার তিনি অবসর নিয়ে নিলে, বেশ কিছুদিন আর তাঁকে দেখতে পাবেন না মানুষ। কোহলি বলেছিলেন, "একবার খেলা শেষ হয়ে গেলে, আমি চলে যাব। বেশ কিছুদিন আর আমাকে দেখতে পাবেন না। তাই, যতদিন আমি খেলছি আমি সবটা দিতে চাই। সেটাই একমাত্র জিনিস যেটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।"

    টি২০ ক্রিকেটে জাতীয় দল থেকে সরে যাওয়ার পর, বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন কোহলি। পরিবার ও বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ করা তাঁর পছন্দের। অতীতে যেভাবে দলের সাফল্য উদযাপন করার সুযোগ হয়নি তাঁর, এখন সেইভাবেই সাফল্য উদযাপন করা তাঁর পছন্দের।

    Click here to Read More
    Previous Article
    Ishan Kishan: কষ্ট চেপে ফাইনালে অর্ধশতরান হাঁকিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কাকে ট্রফি উৎসর্গ করলেন ঈশান?
    Next Article
    T20 World Cup 2026: বিশ্বকাপ শেষের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কী কারণে অর্শদীপকে কড়া শাস্তি দিল আইসিসি?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment