Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: বিশ্বকাপের মাঝেই বোর্ডের সঙ্গে ঝামেলা! কী নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বিবাদে জড়ালেন সূর্যকুমাররা?

    2 days ago

    নয়াদিল্লি: গত সপ্তাহেই শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মহারণ। ভারত ও শ্রীলঙ্কায় যুগ্মভাবে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত শুরুটাও দারুণভাবে করেছে। প্রথম দল হিসাবে তিনবার বিশের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টুর্নামেন্ট খেলতে নেমেছে ভারত। তবে সেই টুর্নামেন্ট শুরু হতে না হতেই বোর্ডের সঙ্গে সংঘাতে জড়ালেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricket Team)। 

    সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা দাবি করেছেন যেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁদের পরিবাররা তাঁদের সঙ্গেই সফর করতে পারেন। তবে রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের এই দাবি নাকচ করে দিয়েছে। অবশ্য গোটা বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

    গত বছর বর্ডার-গাওস্কর ট্রফিতে অজ়িভূমে ভারতীয় দল ১-৩ স্কোরলাইনে সিরিজ় খোয়ানোর পরেই ভারতীয় বোর্ড বেশ কিছু নিয়ম নীতিতে বদল ঘটায়। তার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের পরিবারের তাঁদের সঙ্গে সফর করা এবং থাকার বিষয়। সেই নিয়ম অনুযায়ী ৪৫ দিন বা তার থেকে বড় সফরে ক্রিকেটারদের পরিবার তাদের সঙ্গে সর্বাধিক দুই সপ্তাহ এবং তার থেকে কম দিনের সফরের জন্য খেলোয়াড়দের পরিবাররা তাদের সঙ্গে সর্বাধিক এক সপ্তাহই থাকতে পারবেন। প্রধান কোচ গৌতম গম্ভীরও সেই সময় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দাবি করেছিলেন খেলোয়াড়দের বোঝা উচিত তারা ছুটি কাটাতে আসেনি, তারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে এসেছে।

    তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি কোচ গৌতম গম্ভীরও আগের অবস্থান থেকে সরে এসে দলের সঙ্গে খেলায়াড়দের পরিবারকে সফর করার অনুমতি চেয়েছেন। বিসিসিআই সেই অনুরোধে সায় দেয়নি। একই রিপোর্টে দাবি করা হয় খেলোয়াড়রা অতীতে বহু ইনফরমাল টিম মিটিংয়ে না এসে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেন। সেই ভিত্তিতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খবর অনুযায়ী খেলোয়াড়রা চাইলে নিজে থেকে তাঁদের পরিবারের সফর এবং দলের সঙ্গে একই শহরে থাকার বন্দোবস্ত করতে পারেন। 

    বিসিসিআইয়ের এক সূত্র জানান, 'ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিসিসিআইকে জিজ্ঞেস করা হয়েছিল দলের সঙ্গে বাগদত্তা এবং স্ত্রীরা সফর করতে এবং একসঙ্গে থাকতে পারেন কি না। বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে খেলোয়াড়দের সঙ্গে পরিবার থাকতে পারবে না। অবশ্য ওরা চাইলে নিজেরা পৃথক বন্দোবস্ত করতেই পারেন।'

    Click here to Read More
    Previous Article
    Sachin meets Modi-Gandhi: সামনেই ছেলের বিয়ে, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণের পর একই দিনে সনিয়া গাঁধীর বাড়িও গেলেন সচিন
    Next Article
    Ranji Trophy 2025-26: সুদীপের ২৯৯ রানে ভর করে অন্ধ্রপ্রদেশকে ইনিংসে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment