Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sachin meets Modi-Gandhi: সামনেই ছেলের বিয়ে, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণের পর একই দিনে সনিয়া গাঁধীর বাড়িও গেলেন সচিন

    2 days ago

    নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। সামনের মাসেই সচিন তেন্ডুলকরের পুত্র তথা গোয়ার ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার আগে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি, কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর বাসভবনেও পৌঁছলেন সচিন তেন্ডুলকর।

    ৫ মার্চ সচিন-পুত্র অর্জুনের বিয়ে। তার আগে ৩ মার্চ থেকেই বিয়ের আচার, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সেই বিয়েতেই প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য গিয়েছিলেন সচিন। সেখানে হবু দম্পত্তিকে আর্শীবাদ এবং পরামর্শ দেন নরেন্দ্র মোদি। সেই সাক্ষাৎকারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে সচিন লেখেন, 'অর্জুন এবং সানিয়ার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানাতে পেরে আমরা সম্মানিত। আপনার আশীর্বাদ এবং তরুণ দম্পত্তিকে দেওয়া আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ মোদিজি।'

     

    সপরিবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন সচিনরা। রাষ্ট্রপতি ভবনেও গিয়ে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করে তেন্ডুলকর পরিবার। এরপরেই ১০ জনপথে সন্ধে সন্ধে বেলায় পৌঁছন সস্ত্রীক সচিন। কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীকেও তিনি অর্জুন ও সানিয়ার বিয়ের জন্য আমন্ত্রণ করতে গিয়েছিলেন বলে ধরে নেওয়াই যায়। সনিয়া গাঁধীর বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি হন সচিন ও তাঁর স্ত্রী অঞ্জলি।

     

    গত বছরই সানিয়ার সঙ্গে ধুমধাম করে বাগদান সেরেছিলেন অর্জুন। এই বছরেই হতে চলেছে বিয়ে। সচিন তেন্ডুলকরের ছেলের বিয়ে হচ্ছে মুম্বইয়ের এক বড় ব্যবসায়ী রবি ঘাইয়ের পরিবার। অর্জুন তেন্ডুলকরের বাগদত্তা সানিয়া চন্দোক সেই পরিবারের মেয়ে। বিভিন্ন সূত্র অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোক ছোটবেলা থেকে ভাল বন্ধু। সারার সঙ্গেও সানিয়ার বন্ধুত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। খবর অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোকের এই বিয়ে প্রেমঘটিতই। ঘাই পরিবার এবং তেন্ডুলকর পরিবারের মধ্যেও ভাল বন্ধুত্ব রয়েছে। এবার সেই বন্ধুত্ব সম্পর্কে বদলাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন, নামিবিয়ার বিরুদ্ধেও কি খেলবেন না বুমরা? জানালেন ভারতীয় কোচ
    Next Article
    T20 World Cup 2026: বিশ্বকাপের মাঝেই বোর্ডের সঙ্গে ঝামেলা! কী নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বিবাদে জড়ালেন সূর্যকুমাররা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment