Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: বিশ্বজয়ের পর সূর্যদের ভর্ৎসনা কীর্তি আজাদের, জবাবে ঈশান কিষাণ বললেন…

    5 days ago

    পটনা: সপ্তাহান্তে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দলের হয়ে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup 2026) দুরন্ত পারফর্ম করেছেন ঈশান কিষাণ। আইসিসির বাছা টুর্নামেন্টের সেরা একাদশেও রয়েছেন তিনি। সেই ঈশান কিষাণই (Ishan Kishan) নিজের শহরে ফিরে এক প্রশ্নের মুখে খানিকটা অসন্তুষ্টই হলেন।

    সদ্য়ই নিজের শহর পটনায় ফিরেছেন বিশ্বজয়ী ঈশান কিষাণ। সেখানে ফিরেই তাঁকে এক জটিল প্রশ্নের সম্মুখীন হতে হয়। ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের দিন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব বিশ্বকাপ ট্রফি নিয়ে আমদাবাদের হনুমান মন্দিরে গিয়েছিলেন। এই নিয়ে তাঁদের তীব্র আক্রমণ শানান প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। 

    কীর্তি আজাদ এক্স-এ পোস্ট করেছেন, 'টিম ইন্ডিয়ার প্রতি ঘৃণা হয়! যখন আমরা ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমাদের দলে হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান খেলোয়াড় ছিলেন। আমরা ট্রফিটিকে আমাদের ধর্মীয় জন্মভূমি, আমাদের মাতৃভূমি ভারতে এনেছিলাম। ভারতের ট্রফিকে নিয়ে কেন টানাহ্যাঁচড়া হচ্ছে? মসজিদে কেন নয়? চার্চে কেন নয়? গুরুদ্বারে কেন নয়? এই দল ভারতের প্রতিনিধিত্ব করে - সূর্যকুমার যাদব বা জয় শাহর পরিবারের নয়! সিরাজ কখনও ট্রফিকে মসজিদে নিয়ে যায়নি। সঞ্জু কখনও এটিকে চার্চে নিয়ে যায়নি। সঞ্জু বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে। এই ট্রফি প্রত্যেক ধর্মের সকল ভারতীয়র - কোনও একটি ধর্মের জয় উদযাপন করার জায়গা নয়!'                        

    কীর্তি আজাদের এই মন্তব্য নিয়েই ঈশানকে প্রশ্ন করা হয়। তবে এই বিষয়ে তিনি কোনওরকম জবাব দেওয়া তো দূর, ‘ফালতু প্রশ্ন’ বলে সেটিকে সম্পূর্ণ এড়িয়ে যান। তিনি বলেন, ‘আপনি কীসব প্রশ্ন করছেন আমরা এত ভালভাবে একটি বিশ্বকাপ জিতলাম স্যর। এবার আমি কীর্তি আজাদ কী বলেছেন সেই বিষয়ে কী বলব। ভাল কিছু জিজ্ঞেস করুন না। এটা ভাল প্রশ্ন (আরেক রিপোর্টারের প্রশ্ন শুনে)। আপনি তো একেবারে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন (আগের সাংবাদিককে)।’         

    তবে ঈশান কিষাণ সাংবাদিককে থামিয়ে দিলেও, এই বিষয়ে কিন্তু আলোচনা আপাতত থামছে না। 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?
    Next Article
    Ishan Kishan: কষ্ট চেপে ফাইনালে অর্ধশতরান হাঁকিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কাকে ট্রফি উৎসর্গ করলেন ঈশান?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment