Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Swastika Mukherjee: জন্মদিনের দিনই হারিয়ে যাবে মেয়ে! শিলাদিত্যর ছবিতে স্বস্তিকার নতুন থ্রিলার সফর

    1 week ago

    কলকাতা: এবার শিলাদিত্য মৌলিকের পরিচালনায় কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমা। শ্যুটিং হবে ইটানগর এবং জিরো ভ্যালিতে। সিনেমার নাম, 'ছেলেধরা'। এই সিনেমা মূলত একটি ফ্যামিলি থ্রিলার। এই ছবিতে তুলে ধরা হয়েছে পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্বকে। থ্রিলারের কাঠামোতেই তুলে ধরা হয়েছে সমস্ত আবেগকে। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নৈতিকভাবে জটিল এক নারী চরিত্র, এটা বাংলা ছবিতে সাধারণত কমই দেখা যায়।

    ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহবিচ্ছিন্না মা-কে ঘিরে। আবেগের বশে মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন মেয়েটি অপহৃত হয়। এই টানটান পরিস্থিতির মধ্য দিয়েই গল্প এগোয়। হঠাৎ ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার মোড়ে, বৃষ্টি (মায়ের চরিত্র। এই চরিত্রেই অভিনয় করছেন স্বস্তিকা) এমন এক সত্যের মুখোমুখি হয় যা সে কল্পনাও করেনি। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক সফরে এগিয়ে চলে বৃষ্টি।

    এই সিনেমা সম্পর্কে পরিচালক শিলাদিত্য মৌলিক বলছেন, 'এই ছবিটি মূলত সেই মানুষদের গল্প, যাঁরা নিখুঁত নন, কিন্তু ভালোবাসতে পারেন। 'ছেলেধরা' এক ধরনের রোড জার্নির মতো এগোয়, তবে তার কেন্দ্রে রয়েছে অভিভাবকত্ব, দায়িত্ববোধ এবং নিজেদের ভুলের মুখোমুখি দাঁড়ানোর সাহস।' এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করা নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলছেন, 'বৃষ্টি এমন চরিত্র নয়, যাকে সহজে ভাল লাগবে। সে আবেগপ্রবণ, আহত এবং ত্রুটিপূর্ণ। কিন্তু একজন মা হিসেবে তার ভালোবাসা খুবই প্রকট। এই চরিত্রটা আমাকে নিজের মনের ভেতরে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।'

    নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও ছবিটি অভিভাবকত্ব, অপরাধবোধ এবং মানসিক অবহেলার মতো বিষয়কে সামনে আনে, যা সমাজের সব স্তরের দর্শকের সঙ্গেই সম্পর্ক তৈরি করতে পারে। সেই কারণেই ছবিটি সাধারণ দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির কথাও মাথায় রেখে নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিটি প্রযোজনা করছেন প্রতীক মজুমদার ও অনিন্দিতা (অ্যান) মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত রয়েছে হ্যান্ডিম্যান এবং সীতা ২২ ফিল্মস। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলী। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন জিতিন হিঙ্গোরানি, লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন শুভেন কুমার দাস। ছবির প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে রয়েছেন সোমান্বিতা ভট্টাচার্য এবং কস্টিউম ডিজাইন করছেন অজোপা মুখোপাধ্যায়।

    মার্চ মাস থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং।

    Click here to Read More
    Previous Article
    Rashmika-Vijay: লাল পোশাকে ঝলমলে রশ্মিকা, নববধূকে আগলে রইলেন বিজয়! বিয়ের পরে প্রথমবার প্রকাশ্যে নবদম্পতি
    Next Article
    Mutual Fund Investment : অবসর জীবন হোক দুশ্চিন্তামুক্ত, রইল প্রবীণ নাগরিকদের জন্য সেরা ৪টি মিউচুয়াল ফান্ড

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment