Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rashmika-Vijay: লাল পোশাকে ঝলমলে রশ্মিকা, নববধূকে আগলে রইলেন বিজয়! বিয়ের পরে প্রথমবার প্রকাশ্যে নবদম্পতি

    1 week ago

    কলকাতা: তাঁদের বিয়ে এমনই স্বপ্নের জাল বুনে দিয়েছিল, যা ভেঙে যেন বেরতেই পারছিলেন না অনুরাগীরা। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)-র বিয়ের ছবিতে শুধুই স্বপ্ন, শুধুই আবেগ। কখনও রশ্মিকার চোখে জল, কখনও আবার আবেগে মাথা রাখলেন বিজয়ের কাঁধে! আর বিয়ের পরে, এই প্রথম প্রকাশ্যে এলেন বিজয় আর রশ্মিকা। হাসি মুখে হাত নাড়লেন পাপারাৎজিদের দিকে। হাত জোড় করে নমস্কার জানালেন সবাইকে।

    এদিন একটি সাদা কাজ করা কুর্তা পরেছিলেন বিজয়, চোখে রোদচশমা। আর রশ্মিকা পরেছিলেন ভারি কাজের লাল আনারকলি সালোয়ার কমিজ, খোলা রেখেছিলেন চুল। নববধূ সাজের কার্যত লেশমাত্র নেই রশ্মিকার, তবে তিনি ঝলমল করছেন খুশিতে, আনন্দে। প্রিয় বন্ধুর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন রশ্মিকা, সেই আনন্দ যেন লেগে রইল তাঁর চোখে মুখে। আর নববধূকে আগলে রাখলে বিজয় নিজেই। আজ উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন নবদম্পতি। অন্যদিকে, আজ দম্পতির বিবাহ থেকে ফিরে আসেন সন্দীপ রেড্ডি বঙ্গাও।

     

    বিয়েতে লাল সাদা রঙে সেজেছেন বিজয় আর রশ্মিকা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল, সাদা ধুতি ও লাল রঙের ওপর সোনালী জমকালো করা উত্তরীয়। সঙ্গে বাজুবন্ধ থেকে শুরু করে লম্বা হার-সহ, সোনার ভারি গয়না। অন্য দিকে, সোনালী কাজ করা, লাল টুকটুকে রঙের শাড়ি বেছে নিয়েছিলেন রশ্মিকা। ব্লাউজ়েও জমকালো কাজ। মাথায় সোনার টায়রা আর গলায় একাধিক ভারী সোনার গয়নায় নজরকাড়া নতুন কনে।

    তবে এই সবের থেকে সবচেয়ে বেশি যেটা চোখ কাড়ল, সেটা হল কনের ছলছল চোখ। বিজয়ের চোখেও জল দেখা গেল কী? বিয়ের একাধিক রীতি নিয়ম মানতে গিয়ে আবেগপ্রবণ হলেন রশ্মিকা। দীর্ঘ অপেক্ষা পরিণতি পেল বিবাহবন্ধনে। বিয়ের সমস্ত নিয়ম কানুন মেনে নতুন জীবন শুরু করলেন বিজয় আর রশ্মিকা। আর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তায় ভাসলেন তাঁরা। অনুরাগীরা অনেকেই তাঁদের তুলনা করলেন শিব-পার্বতীর সঙ্গে। অনেকে আবার বললেন, বিজয় আর রশ্মিকা যেন মনে করাচ্ছেন রামায়ণ বা মহাভারতকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই মর্মে ছবি পর্যন্ত তৈরি করে ফেলেছেন।

    Click here to Read More
    Previous Article
    The Kerala Story 2: মুক্তি স্থগিত, তারপরেও সিনেমাহলে ব্যবসা করছে 'দ্য কেরালা স্টোরি ২'! কীভাবে?
    Next Article
    Swastika Mukherjee: জন্মদিনের দিনই হারিয়ে যাবে মেয়ে! শিলাদিত্যর ছবিতে স্বস্তিকার নতুন থ্রিলার সফর

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment