Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mutual Fund Investment : অবসর জীবন হোক দুশ্চিন্তামুক্ত, রইল প্রবীণ নাগরিকদের জন্য সেরা ৪টি মিউচুয়াল ফান্ড

    6 days ago

    Senior Citizen Funds :  কর্মব্যস্ত জীবনের ইতি টেনে অবসর জীবন মানেই শান্তি আর নিজের মতো সময় কাটানো। কিন্তু মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান চিকিৎসা খরচের এই যুগে, সঞ্চিত পুঁজিকে সুরক্ষিত রেখে নিয়মিত আয়ের সংস্থান করাটাই এখন বড় চ্যালেঞ্জ। প্রথাগত ফিক্সড ডিপোজিট (FD) বা পেনশনের ওপর নির্ভর করে জীবনযাত্রার মান বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

    এই পরিস্থিতিতে আর্থিক বিশেষজ্ঞরা প্রবীণ নাগরিকদের জন্য ‘ফ্যান্টাস্টিক ফোর’ বা চারটি বিশেষ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের পরামর্শ দিচ্ছেন, যা ঝুঁকি এবং লাভের সঠিক ভারসাম্য বজায় রাখে।

    ১. ইক্যুইটি সেভিংস ফান্ড (Equity Savings Funds)
    যারা ফিক্সড ডিপোজিটের চেয়ে কিছুটা বেশি রিটার্ন চান কিন্তু ঝুঁকি নিতে ভয় পান, তাদের জন্য এটি আদর্শ।

    বিনিয়োগ কৌশল: এখানে টাকা ইক্যুইটি, আর্বিট্রেজ এবং ডেট (Debt) ফান্ডের মিশ্রণে বিনিয়োগ করা হয়।

    সম্ভাব্য রিটার্ন: সাধারণত ৬% থেকে ১২% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়।

    সুবিধা: বাজার খুব বেশি ওঠানামা করলেও এই ফান্ড স্থিতিশীল থাকে। এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং শান্ত প্রকৃতির ফান্ড।

    ২. ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড (Balanced Advantage Funds)
    বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই ফান্ড নিজেই সিদ্ধান্ত নেয় কত টাকা শেয়ার বাজারে থাকবে আর কত টাকা সুরক্ষিত ডেট ফান্ডে থাকবে।

    বিনিয়োগ কৌশল: বাজার চড়া থাকলে শেয়ারে বিনিয়োগ কমিয়ে দেয় এবং বাজার পড়লে বিনিয়োগ বাড়িয়ে দেয়।

    সম্ভাব্য রিটার্ন: গড়ে ৬-১২% রিটার্ন পাওয়া যায়, তবে ক্ষেত্রবিশেষে ১২%-এর বেশিও হতে পারে।

    সুবিধা: এটি বিনিয়োগকারীর জন্য একটি 'সেফটি বেল্ট'-এর মতো কাজ করে, যা হঠাত করে বড় লোকসানের হাত থেকে বাঁচায়।

    ৩. মাল্টি-অ্যাসেট অ্যালোকেশন ফান্ড (Multi-Asset Allocation Funds)
    "সব ডিম এক ঝুড়িতে রাখবেন না"—এই নীতিতে বিশ্বাসী প্রবীণদের জন্য এটি সেরা পছন্দ।

    বিনিয়োগ কৌশল: এখানে আপনার টাকা ইক্যুইটি, ডেট এবং সোনা (Gold)—এই তিন ক্ষেত্রেই অন্তত ১০% করে ভাগ করে দেওয়া হয়।

    সুবিধা: সোনা এবং ডেট ফান্ডের উপস্থিতির কারণে পোর্টফোলিওতে বৈচিত্র্য থাকে, যা দীর্ঘমেয়াদে (৫ বছর বা তার বেশি) স্থিতিশীল রিটার্ন নিশ্চিত করে।

    ৪. অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড (Aggressive Hybrid Funds)
    যাদের পেনশনের মতো নিশ্চিত আয়ের অন্য উৎস আছে এবং যারা একটু বেশি লাভের জন্য সামান্য ঝুঁকি নিতে প্রস্তুত, তাদের জন্য এই ফান্ড।

    বিনিয়োগ কৌশল: মোট বিনিয়োগের ৬৫-৮০% শেয়ার বাজারে এবং বাকিটা ডেট ফান্ডে রাখা হয়।

    সম্ভাব্য রিটার্ন: এখানে ডাবল-ডিজিট বা ১০%-এর বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।

    সতর্কতা: যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বেশি, তাই স্বল্প মেয়াদে কিছুটা ঝুঁকি থাকে।

    ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

    Click here to Read More
    Previous Article
    Swastika Mukherjee: জন্মদিনের দিনই হারিয়ে যাবে মেয়ে! শিলাদিত্যর ছবিতে স্বস্তিকার নতুন থ্রিলার সফর
    Next Article
    Investment Plan : ১০ বছরে কি ১ কোটি টাকার মালিক হওয়া সম্ভব ? ৪০,০০০ টাকার SIP-তে পাবেন মনের মতো রিটার্ন ?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment