Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Supreme Court: পুরুষদের পিতৃত্বকালীন ছুটির অধিকারে সিলমোহর, কেন্দ্রকে আইন আনতে বলল সুপ্রিম কোর্ট, মিলবে কত দিন?

    4 days ago

    নয়াদিল্লি: সন্তান প্রসবের পর মাতৃত্বকালীন ছুটি পান মহিলারা। ভারতে এবার পিতৃত্বকালীন ছুটি চালু হতে পারে। পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির অধিকার কার্যকর করতে কেন্দ্রীয় সরকারকে আইন আনতে বলল সুপ্রিম কোর্ট। সামাজিক দিক থেকে সর্বোচ্চ আদালতের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Supreme Court on Paternity Leave)

    বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কী ভাবে পিতৃত্বকালীন ছুটির আইন আনা হবে, কী ভাবে পিতৃত্বকালীন ছুটি কার্যকর করা হবে, কত দিন পর্যন্ত পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে, তা নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলা হল। (Supreme Court)

    বিচারপতিরা বলেন, "কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, সামাজিক নিরাপত্তার খাতিরে পিতৃত্বকালীন ছুটিকে স্বীকৃতি দেওয়া হোক। কত দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে, কী ভাবে তা কার্যকর হবে সেই নিয়ে বিধি কার্যকর করা হোক, যাতে শিশুসন্তান এবং তার মা-বাবা, দু'জনের প্রয়োজনই পূরণ হয়।"

    দেশে বর্তমানে যে আইন চালু রয়েছে, তাতে নির্দিষ্ট ভাবে পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোনও বিধিনিয়ম নেই। বেসরকারি সংস্থায় কাজ করলে, সংশ্লিষ্ট সংস্থাই সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। যদিও সরকারি কর্মীরা ১২ দিনের পিতৃত্বকালীন ছুটি পান।

    পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির সপক্ষে আদালত জানায়, শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে পুরুষদের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে। ২০২০ সালের সামাজিক নিরাপত্তা বিধি নিয়ে একটি মামলার শুনানিতেই এমন রায় দিয়েছে আদালত। ওই বিধি অনুযায়ী, তিন মাসের বেশি বয়সি শিশু দত্তক নিলে মাতৃত্বকালীন ছুটি মিলবে না বলে উল্লেখ ছিল। শুনানি চলাকালীন ওই বিধিকে 'অসাংবিধানিক' বলে উল্লেখ কেরন বিচারপতিরা। বায়োলজিক্যাল এবং নন বায়োলজিক্যাল সন্তানের নিরিখে পরিবারের সংজ্ঞা ঠিক করা যায় না বলে জানিয়ে দেন। 

    সমাজকর্মী হংসনন্দিনী নান্দুরি আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মাতৃত্বকালীন সুবিধা আইনের অনুচ্ছেদ ৫(৪)-কে চ্যালেঞ্জ জানান তিনি। ২০১৭ সালে ওই আইনে সংশোধন ঘটায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বলা হয়, দত্তক সন্তানের বয়স তিন মাসের কম বলে ১২ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি মিলবে। পাশাপাশি, ২০২০ সালের সামাজিক নিরাপত্তা আইনের অনুচ্ছেদ ৬০ (৪) নিয়েও মামলা দায়ের হয়েছিল। এদিন ওই বিধি বাতিল করে দিয়েছে আদালত। কেউ সন্তান প্রসব করুন বা দত্তক নিন, সব ক্ষেত্রেই মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য বলে জানিয়েছে আদালত। 

     

     

    Click here to Read More
    Previous Article
    Food Safety: ফের টন টন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার, পনির, ভোজ্য তেল, নুডলস, সস, মেয়োনিজ়…কী নেই তালিকায়
    Next Article
    Paternity Leave: সন্তান দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য, শিশুর বয়স ৩ মাসের বেশি হলেও: সুপ্রিম কোর্ট

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment