Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Food Safety: ফের টন টন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার, পনির, ভোজ্য তেল, নুডলস, সস, মেয়োনিজ়…কী নেই তালিকায়

    4 days ago

    নয়াদিল্লি: ফের বিপুল পরিমাণ ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং ভোজ্য় তেল উদ্ধার করা হল। ঝাড়খণ্ড এবং রাজস্থান থেকে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার, যা নষ্ট করে দিয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। সেই ভিডিও-ও প্রকাশ করেছে FSSAI, যা দেখে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। (Adulterated Food)

    দেশ জুড়ে যেভাবে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের পর্দাফাঁস হয়েই চলেছে, তাতে এবার নয়া সংযোজন। FSSAI আধিকারিকরা জানিয়েছেন, যে ধরণের খাদ্যপণ্য বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেশ জুড়ে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের বিরুদ্ধে যে অভিযান চলছে, এই অভিযান তারই অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন FSSAI আধিকারিকরা। (Food Safety)

    রাজস্থানের জয়পুর থেকে প্রায় ১.৫ লক্ষ কেজি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের মধ্য়ে ছিল নুডলস, বিভিন্ন ধরনের সস, মেয়োনিজ়। যে বিষয়টি আধিকারিকদের উদ্বেগ বাড়িয়েছে, তা হল, অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে প্যাকেট থেকে আসল এক্সপায়ারি ডেট মুছে, নতুন তারিখ লেখা হয়। সাধারণ মানুষের পক্ষে ওই কারসাজি কোনও ভাবেই ধরা সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by FSSAI (@fssai_safefood)

    সব মিলিয়ে ১৫০ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আধিকারিকদের তদারকিতে সেগুলি নষ্ট করা হয়। FSSAI আধিকারিকরা জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং বিতরণ সম্পূর্ণ ভাবে বেআইনি। এতে স্বাস্থ্য়ের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কতদিন ধরে ওই অপরাধচক্র চলছিল, কারা কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখছে FSSAI. 

    শুধু রাজস্থান নয়, ঝাড়খণ্ড থেকেও ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে ধানবাদে হানা দেন FSSAI আধিকারিকরা। দেখা যায়, বিহার থেকে একটি বাসে করে ভেজাল খাদ্যপণ্য় এসে ঢোকে। ১৪৫০ কেজি ভেজাল পনির, ৯০ লিটার ভেজাল ভোজ্য তেল উদ্ধার করা হয়। নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে দেখেন আধিকারিকরা। তাতে ওই খাদ্যপণ্যে ভেজাল মেশানো রয়েছে বলে স্পষ্ট হয়ে যায়। আধিকারিকরা জানান, ওই খাদ্যপণ্য এবং ভোজ্য তেল খাওয়ার উপযুক্ত নয় একেবারেই।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by FSSAI (@fssai_safefood)

    FSSAI আধিকারিকরা জানিয়েছেন, ওই ধরনের ভেজাল খাদ্যপণ্যের পুষ্টিগুণই শুধুমাত্র নষ্ট হয়ে যায় না, স্বাস্থ্য়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের ভয়ঙ্কর বিপদ হতে পারে। ওই ভেজাল খাদ্যপণ্যের কিছু অংশও যাতে বাজারে না পৌঁছয়, তাই সেগুলি নষ্ট করে দেোয়া হয়। 

    ভেজাল খাদ্যপণ্য নিয়ে সাধারণ নাগরিকদের সতর্ক করেছে FSSAI. এক্সপায়ারি ডেট দেখে জিনিস কেনার পাশাপাশি, সন্দেহজনক কিছু চোখে পড়লে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
    Next Article
    Supreme Court: পুরুষদের পিতৃত্বকালীন ছুটির অধিকারে সিলমোহর, কেন্দ্রকে আইন আনতে বলল সুপ্রিম কোর্ট, মিলবে কত দিন?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment