Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Paternity Leave: সন্তান দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য, শিশুর বয়স ৩ মাসের বেশি হলেও: সুপ্রিম কোর্ট

    4 days ago

    নয়াদিল্লি: বায়োলজিক্যাল সন্তানের সঙ্গে দত্তক সন্তানের কোনও ফারাক নেই। তিন মাস বা তার বেশি বয়সি সন্তান দত্তক নিলে, সেক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য মায়ের। একটি মামলার শুনানিতে এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, মাতৃত্বকালীন নিরাপত্তা প্রাথমিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। নন-বায়োলজিক্য়াল উপায়ে পরিবার গড়ে তোলাও সমান ভাবে আইনত স্বীকৃত। পাশাপাশি, পিতৃত্বকালীন ছুটি নিয়েও কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলা হল। (Maternity Leave for Adoptive Child)

    সামাজিক নিরাপত্তা বিধির ৬০(৪) নং অনুচ্ছেদকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছে আদালত। কারণ ওই বিধিতে বলা ছিল, তিন মাসের কম বয়সি সন্তান দত্তক নিলেই মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য। সন্তানকে হাতে পাওয়ার পর থেকে ১২ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি বরাদ্দ করা ছিল সেক্ষেত্রে। ওই বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন জমা পড়ে আদালতে। (Paternity Leave)

    সেই নিয়ে শুনানি চলছিল বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। আদালত বলে, “পরিবার গঠনের ক্ষেত্রে জীববিদ্য়াকে বরাবর প্রাধান্য় দেওয়া হলেও, সন্তান দত্তক নেওয়াও সমানভাবে বৈধ। এক্ষেত্রে জীববিজ্ঞান নয়, পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জীববিজ্ঞানের উপদানগুলিই পরিবার নির্ধারণ করে না। মায়ের দ্বারা প্রসব করা সন্তানের চেয়ে কোনও ভাবেই আলাদা নয় দত্তক সন্তান।”

    আদালত জানিয়েছে, তিন মাসের বেশি বয়সি সন্তান দত্তক নিলে মায়ের দায়িত্ব কোনও ভাবেই কমে যায় না। অন্য় মায়ের মতো তাঁকেও সন্তানের দেখভাল করতে হয়। তাই তাঁকে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করার অর্থ তাঁর আবেগ, তাঁর অনুভূতিকে উপেক্ষা করা।

    এমনিতে কর্মর মহিলারা মা হলে ২৬ সপ্তাহ বা প্রায় ছ’মাসের ‘পেইড’ মাতৃত্বকালীনের ছুটি পাওয়া যায় ভারতে। সরকারি, বেসরকারি- সবক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তিন মাসের কম বয়সি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের মাতৃত্বকালীন ছুটি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই বিধিকে ‘অসাংবিধানিক’ বলল আদালত। পাশাপাশি, সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে পিতৃত্বকালীন ছুটিও যাতে চালু করা যায়, কেন্দ্রকে তা নিয়ে বিধি চালু করতেও বলা হয়েছে। বেসরকারি ক্ষেত্রে ভারতে পিতৃত্বকালীন ছুটি সংক্রান্ত কোনও আইন এই মুহূর্তে নেই। সংশ্লিষ্ট সংস্থার উপরই নির্ভর করছে সবকিছু। সরকারি কর্মীরা যদিও ১২ দিনের পিতৃত্বকালীন ছুটি পান। 

    বিচারপতিরা বলেন, "কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, সামাজিক নিরাপত্তার খাতিরে পিতৃত্বকালীন ছুটিকে স্বীকৃতি দেওয়া হোক। কত দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে, কী ভাবে তা কার্যকর হবে সেই নিয়ে বিধি কার্যকর করা হোক, যাতে শিশুসন্তান এবং তার মা-বাবা, দু'জনের প্রয়োজনই পূরণ হয়।" পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির সপক্ষে আদালত জানায়, শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে পুরুষদের অধিকারকেও স্বীকৃতি দিতে হবে। 

    Click here to Read More
    Previous Article
    Supreme Court: পুরুষদের পিতৃত্বকালীন ছুটির অধিকারে সিলমোহর, কেন্দ্রকে আইন আনতে বলল সুপ্রিম কোর্ট, মিলবে কত দিন?
    Next Article
    Mobile Data Recharge: মোবাইল ডেটায় কর বসানোর ভাবনা, প্রত্যেক GB-তে ১ টাকা, আরও মহার্ঘ হতে পারে ইন্টারনেট

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment