Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sohini Ganguly: 'পবিত্র গর্ভ' মন্তব্য করে ফের বিতর্কে সোহিনী! সামাল দিতে ভিডিও করে কী জানালেন?

    5 days ago

    কলকাতা: নিজের কাজের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ করেন তিনি। সেই থেকেই জনপ্রিয়তা, পরবর্তীকালে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সোহিনী গঙ্গোপাধ্যায়ের (Sohini Ganguly) নাম ইতিমধ্যেই সবার পরিচিত। তবে কয়েক মাস আগেই, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। মা হতে চলেছেন, সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। তবে সোহিনীর সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। সন্তান হারানোর পরে, সোশ্যাল মিডিয়া থেকে দীর্ঘদিন পর্যন্ত দূরে ছিলেন তিনি। 

    তবে সময় বদলায়, ধীরে ধীরে সোহিনী ফিরছেন জীবনের স্বাভাবিক ছন্দে, শুরু করেছেন কাজও। তবে সোশ্যাল মিডিয়ায় আগের মতো আর সক্রিয় নন তিনি। তবে সদ্যই, আবার বিতর্কে উঠে এল সোহিনীর নাম! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সোহিনী তাঁর সন্তানের মৃত্যু ও অন্যান্য কিছু বিষয় নিয়ে এমন কিছু কথা বলেন, যেটা একেবারেই মনে ধরেনি নেটদুনিয়ার একাংশের। সোহিনী বলেছিলেন যে, তিনি মনে করেন, তাঁর গর্ভ পবিত্র ছিল, সেই কারণেই সন্তান জন্মগ্রহণ করল না। সোহিনীর এই কথাতেই চটেছেন নেটিজেনদের একাংশ। অনেকেরই দাবি, তাহলে যাঁদের সন্তান রয়েছে, তাঁরা কী অপবিত্র? অনেকে আবার বলেন, সোহিনীর মানসিক সমস্যা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য রাখলেন সোহিনী।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সোহিনী বলেছেন, তিনি এই মন্তব্য, নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিউজ বা উপার্জনের কারণে পোস্ট করেননি। একটি সাক্ষাৎকারে গিয়ে কথার সূত্রে তিনি এই লাইনটা বলেছিলেন। সেই সাক্ষাৎকারেরই সংক্ষিপ্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ওই চ্যানেলের তরফ থেকে ও তা ভাইরাল হয়ে যায়। তবে তিনি কখনোই এ কথা বলতে চাননি যে, যাঁদের কোলে সন্তান রয়েছে, তারা অপবিত্র। সোহিনীর কথায়, 'কেউ কেন ভাবছেন না যে, আমার ও আবার সন্তান হবে। আমি ও আবার মা হব। তার মানে কী অপবিত্র হয়ে গেলাম আমি? আমি কখনোই পৃথিবীর কোনও মা-কে অপবিত্র বলিনি। আমি কেবল আমার নিজের ভাবনার কথা বলেছি। কখনও আমি অন্য় কারোও সম্পর্কে খারাপ কিছু বলতে চাইনি। কোনও মা কখনও খারাপ হতে পারে না। কাউকে আঘাত করতে চাইনি, এ নিয়ে আগামীতে কোনও বক্তব্য আমি আর রাখব না।'     

    Click here to Read More
    Previous Article
    Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
    Next Article
    New Premium EV: টেসলাকে টক্কর দিতে চাইছে MG, এবার সস্তায় প্রিমিয়াম ইলেকট্রিক SUV নিয়ে আসছে তারা!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment