Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shyamoupti-Ranojoy Marriage: শ্যামৌপ্তির হাতে শাঁখা-পলা, হলুদ শাড়িতে অপরূপা! হবু কনের দিক থেকে চোখ সরছে না রণজয়ের!

    4 days ago

    কলকাতা: আজই সাত পাকে বাঁধা পড়বেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) ও রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। ধারাবাহিক থেকেই তাঁদের আলাপ, সময়ের সঙ্গে সঙ্গেই সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। আর তারপরে মোড় নেয় প্রেমে! সেই প্রেমই আজ পরিণতি পাবে সাত পাকে। রণজয় আর শ্যামৌপ্তি পরিকল্পনা করেছিলেন, নিজেদের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করবেন নিজেরাই। নিয়মের ভারে যেন চাপা না পড়ে যায় সেই আনন্দ। ২ জনেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন কিছু নিয়ম কানুন তাঁরা পালন করবেন না, যেখানে আনন্দ কোনোভাবে চাপা পড়ে যায়। 

    বিয়ের দিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। একই দিনে বিবাহের যাবতীয় নিয়ম নীতি সারবেন নায়ক নায়িকা, পরিকল্পনা তেমনটাই। সকালে তাই একসঙ্গেই গায়ে হলুদের যাবতীয় রীতি পালন করেছেন ২ জনে। বিয়ের সকালে শ্যামোপ্তি সেজেছিলেন হলুদ শাড়ি ব্লাউজে। নায়িকা এমনিতেই ভারি সাজ একেবারেই পছন্দ করেন না। শুধু তাই নয়, হবু বরের ও নাকি কনের ভারি সাজ একেবারে না পসন্দ। সেই কথা মাথায় রেখেই শ্যামৌপ্তির বিয়ের সকালের রূপটান যৎসামান্য। 

    হালকা সাজের মধ্যেও নজর কাড়ছে অভিনেত্রীর হাতের শাঁখা পলা। নিয়ম মেনে শাঁলা পলা পরে নিয়েছেন শ্যামৌপ্তি। কপালে ছোট্ট লাল টিপ আর মাথার ফুলে অভিনেত্রী তাঁর বিশেষ দিনে খুশিতে ঝলমল করছেন। রণজয়ের পাঞ্জাবিতেও হলুদের ছোঁয়া। হালকা সোনায় গয়নায় সাজা শ্যামৌপ্তির দিক থেকে যেন চোখ সরছে না নায়কের। প্রতি ছবিতেই ধরা পড়েছে তাঁদের রসায়ন। নায়ক নায়িকার তরফ থেকে আগেই অনুরোধ করা হয়েছিল যে, যত তাড়াতাড়ি সম্ভব যাবতীয় ছবি সংবাদমাধ্যমকে পাঠিয়ে দেওয়া হবে। তবে তার আগে যেন সোশ্যাল মিডিয়ায় কেউ কোনও ছবি শেয়ার না করেন। বিশেষ দিনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতেই এই পরিকল্পনা।


    বিয়ের সন্ধেয় কেমন সাজবেন শ্যামৌপ্তি? এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, 'বাঙালি বিয়ে মানেই আমার কাছে লাল। তাই বিয়ের দিন একটা লাল শাড়ি পরব, তবে বেনারসি নয়। বেনারসির মতো ভারি শাড়ি পরে সারা সন্ধে রাত থাকতে চাই না। চুলে ফুল লাগানোর ইচ্ছা নেই, বরং অন্যরকম কিছু করব। রূপটান ও হবে একেবারে সাদামাটা। আসলে আমি নিজে একেবারেই সাজতে পছন্দ করি না। আমার মনে হয় খুব সাজগোজ করলে আমাকে ভাল ও লাগে না। রণজয় ও আমায় খুব সাজগোজ করে দেখতে পছন্দ করে না। বলে, 'তুই যেমন আছিস, তেমনই থাক।' ফলে ওর আর আমার পছন্দ মিলে যায়।'

    Click here to Read More
    Previous Article
    Prosenjit Chatterjee: হীরের খোঁজ শেষ করে, 'ভয়ংকর সুন্দর' খুঁজছেন প্রসেনজিৎ, আগামী বছরে ফের পর্দায় কাকাবাবু!
    Next Article
    Tollywood News: ভালবাসার দিনে নতুন জুটি বলবে প্রেমের গল্প, বড়পর্দায় যুগলে দিব্য-দিব্যাণী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment