Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Prosenjit Chatterjee: হীরের খোঁজ শেষ করে, 'ভয়ংকর সুন্দর' খুঁজছেন প্রসেনজিৎ, আগামী বছরে ফের পর্দায় কাকাবাবু!

    4 days ago

    কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে কাকাবাবু সিরিজের নতুন সিনেমা, 'বিজয়নগরের হীরে'। বছর ৪ পরে, কাকাবাবু হয়ে বড়পর্দায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বক্সঅফিসে মোটের ওপর সাফল্য পেয়েছে এই সিনেমা। দর্শকদের সঙ্গে কথা বলে, বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে ছবি কেমন লাগছে, সেই প্রতিক্রিয়া নিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ ও। আর কাকাবাবু-র সাফল্যের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ। 

    ২০২৭ সালে পর্দায় ফের ফিরছেন কাকাবাবু। 'বিজয়নগরের হীরে'-র পরে প্রসেনজিৎ ফিরছেন, 'ভয়ংকর সুন্দর' নিয়ে। এবারেও পরিচালনার দায়িত্ব সামলাবেন, চন্দ্রাশিস রায়। প্রয়োজনার দায়িত্ব রয়েছে, এসভিএফের হাতে। এই ছবিতে উঠে আসবে কাশ্মীরের আনাচ কানাচ। পর্দায় কাকাবাবু-র প্রত্যাবর্তন নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, 'কাকাবাবু এমন একটা চরিত্র, যার আবেগ প্রত্যেকটা প্রজন্মকেই ছুঁয়ে যায়। কাকাবাবু-র চরিত্র ছবিটা নিয়ে আমরা যে ভালবাসা পেয়েছি, সেটা মনে রাখবার মতোই। আর এই সাফল্যের মধ্যে 'ভয়ংকর সুন্দর' -এর ঘোষণা করাটা সত্যিই খুব বড় একটা পাওয়া। এটা আমার কাছে একটা উদযাপনের মতোই। যখনই কাকাবাবু-র চরিত্রে অভিনয় করি, মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি।' এই ছবির পরিচালক বলছেন, 'কাকাবাবুর সাফল্য আমাদের বুঝিয়ে দিল, প্রত্যেক প্রজন্মের মধ্যেই কাকাবাবু-র গ্রহণযোগ্যতা রয়েছে। 'ভয়ংকর সুন্দর' গল্পটার মধ্যে যেমন অ্যাডভেঞ্চার থাকবে, তেমনই থাকবে আবেগের ছোঁয়াও। যেমন দর্শকদের জন্য মনোগ্রাহী করে তোলার চেষ্টা করা হবে এই ছবিকে, তেমনই থাকবে সুনীল গঙ্গোপাধ্যায়ের আইকনিক ছোঁয়াও।'

    এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'প্রত্যেক প্রজন্মের মধ্যেই কাকাবাবুকে নিয়ে গ্রহণযোগ্যতা রয়েছে। এখনও আট থেকে আশি প্রত্যেকেই কাকাবাবু দেখতে ভালবাসেন। বাঙালিদের মধ্যে এখনও কাকাবাবু-কে নিয়ে আবেগ রয়েছে। সেই কারণেই কাকাবাবু যখনই পর্দায় এসেছে, সাফল্য পেয়েছে। ছোটদের কথা মাথায় রেখেই কাকাবাবুকে পর্দায় বারে বারে পর্দায় ফেরানো।'

    ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যুগ্মভাবে সিনেমাটি প্রযোজনা করছেন, এনআইডিয়াস প্রোডাকশন ও এসভিএফ। ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। খুব তাড়াতাড়িই ছবির শ্যুটিং শুরু হবে। অনেক অংশের শ্যুটিং হবে কাশ্মীরে। তবে এখনও পর্যন্ত শ্যুটিং শুরুর দিন চূড়ান্ত হয়নি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by SVF (@svfsocial)

     

    Click here to Read More
    Previous Article
    India vs Pakistan: বয়কটের হুমকি দিয়েছিল, ভারতের বিরুদ্ধে মাঠে নেমে নাক কাটা গেল পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপে ৮-১!
    Next Article
    Shyamoupti-Ranojoy Marriage: শ্যামৌপ্তির হাতে শাঁখা-পলা, হলুদ শাড়িতে অপরূপা! হবু কনের দিক থেকে চোখ সরছে না রণজয়ের!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment