Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?

    4 days ago

    কলকাতা: এক সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটা ঘোষণা কার্যত নড়িয়ে দিয়েছিল সঙ্গীত জগৎকে। সিনেমায় আর শোনা যাবে না অরিজিৎ সিংহের  (Arijit Singh) কন্ঠ। সিনেমার গান থেকে অবসর নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, এই খবর শোনার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। অনেকে যেমন সঙ্গীতশিল্পীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, তেমনই অনেকে আবার অনুরোধ করেছিলেন- তিনি যেন এই সিদ্ধান্ত একবার বিবেচনা করে দেখেন। তবে অরিজিৎ সিংহের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন ও প্রশংসা করেছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। কিন্তু এবার কি অরিজিতের পথে হাঁটবেন তিনি ও? সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে উঠে এসেছে সেই জল্পনাই। 

    সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, 'অরিজিৎ খুব সাহসের সঙ্গে সিদ্ধান্তটা নেতে পেরেছে। এবার মনে হচ্ছে, আমিও একটা বিরতি নিই। অরিজিৎ একজন সত্যিকরের শিল্পী। ও কখনও এটা ভাবে না যে, ও গান থেকে উপার্জন করছে। ওর যেটা ভাল লাগে, ও সেটাই করে। অরিজিৎ ঠিক সেটাই করে, যেটা ওকে আনন্দ দেয়।' শ্রেয়া জানান, বর্তমানে বহু শিল্পীই নাকি লিপ সিঙ্ক করে গান গাইছেন। সঙ্গীতশিল্পী বলেন, 'যেদিন আমায় এই কাজ করতে হবে, সেদিন আমি পুরোপুরি গান গাওয়া ছেড়ে দেব।'

    সম্প্রতি শ্রেয়া জানিয়েছিলেন, তিনি 'চিকনি চামেলি'-র মতো গান আর গাইবেন না। সঙ্গীতশিল্পী জানিয়েছেন, 'চিকনি চামেলি' সাফল্য পাওয়ার পরে, তাঁর কাছে একই ধরণের একাধিক আইটেম সং-এর অফার এসেছিল। তবে তিনি সমস্তই ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তাঁর মনে হয়েছিল, এই সমস্ত গানে মহিলাদের 'অব্জেক্টিফাই' করা হচ্ছে। সেই কারণে তিনি এই সমস্ত গানের প্রস্তাব ফিরিয়ে দেন। একটি গান তাঁর কাছে এসেছিল, যেখানে লিরিক্সে ছিল, 'আমি তন্দুরী মুগরী, আমায় মদ দিয়ে খেয়ে নাও'। এই ধরণের গানের কথার গান গাইতে নারাজ ছিলেন শ্রেয়া। তাঁর মতে, একটা সময়ে 'চিকনি চামেলি'-র মতো গান গাইলেও, বর্তমানে যে সমস্ত গানে আপত্তিকর কথা থাকে, সেই সমস্ত গান তাঁর শিশুদের সামনে গাইতে অস্বস্তি হয়। 

    অরিজিৎ সিংহ যখন সিনেমায় আর গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন পাশে দাঁড়িয়েছিলেন শ্রেয়া। অরিজিতের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে তিনি অরিজিৎকে বার্তা দিয়েছিলেন, 'এটাই তো ডানা মেলে ওড়ার সময়'। ধীরে ধীরে কি, অরিজিতের পথে হাঁটবেন শ্রেয়াও? উত্তর দেবে সময়।

    Click here to Read More
    Previous Article
    Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
    Next Article
    Nick-Priyanka: অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment