Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Nick-Priyanka: অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..

    4 days ago

    কলকাতা: অস্কারের (Oscar 2026) মঞ্চে নজর কেড়েছেন জোনাস দম্পতি। নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া (Nick Jonas and Priyanka Chopra)। সাদা অফ শোলডার গাউনে এদিন নজর কাড়েন প্রিয়ঙ্কা। কালো ব্লেজ়ারে একেবারে মানানসই নিক জোনাস ও। তবে অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই দুর্ঘটনার মুখে নিক আর প্রিয়ঙ্কা! এদিন অনুষ্ঠানের সঞ্চালনায় অংশ নিয়েছিলেন প্রিয়ঙ্কা। অনুষ্ঠানে পৌঁছনোর তাড়া ছিল তাঁদের। তবে নিরাপত্তার কারণে এদিন একেবারে ভেন্যু পর্যন্ত নিক আর প্রিয়ঙ্কার গাড়িকে যেতে অনুমতি দেওয়া হয়নি। সেই কারণেই একটি গল্ফ কার্টের ব্যবস্থা করা হয়েছিল। সেই গল্ফ কার্টে করেই পৌঁছে দেওয়া হচ্ছিল অতিথিদের। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। 

    সদ্যই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, গাড়ি থেকে নেমে, সাদা পোশাকেই কার্টের সামনে উঠে বসেন প্রিয়ঙ্কা চোপড়া। পিছনে উঠে বসেন নিক জোনাস ও আরও একজন। তবে গল্ফ কার্টটি ঘোরাতে গিয়েই হয়ে বিপত্তি। গাড়িটির চাকা টালমাটাল হয়ে যায়। একটু এগিয়েই গাড়িটির একটি চাকা মাটি থেকে উঠে যায়। যদিও অতিথিরা গাড়িতে বসে থাকেন এবং কারও কোনও ক্ষতি হয়নি। কার্যত উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, শেষ মুহূর্তে বিচক্ষণতা দেখান গাড়ির চালক। কোনোমতে তিনি সামলে নেন বেসামাল গাড়িটিকে। এরপরে তাঁরা রওনা দেন ভেন্যুর দিকে।

    এক নজরে দেখে নিন কে কোন বিভাগে অস্কার ছিনিয়ে নিল - 

    সেরা ছবি- 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'

    সেরা পরিচালক- পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা অভিনেতা- মাইকেল বি জর্ডান (সিনার্স)

    সেরা অভিনেত্রী- জেসি বাকলি (হ্যামনেট)

    সেরা পার্শ্ব অভিনেতা- শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা পার্শ্ব অভিনেত্রী- এমি ম্যাডিগন (উইপনস)

    সেরা মৌলিক চিত্রনাট্য - রেয়ান কুগলার (সিনার্স)

    সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) - পল থমাস আন্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা আন্তর্জাতিক ছবি- সেন্টিমেন্টাল ভ্যালু

    সেরা অ্যানিমেটেড ছবি- কেপপ ডিমন হান্টার্স

    সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

    সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্যের)- মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

    সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্যের)- অল দ্য এম্পটি রুম্স

    সেরা গান - কেপপ ডিমন হান্টার্স

    সেরা আবহসঙ্গীত- লাডউইগ গোরানাসন (সিনার্স)

    সেরা সিনেমাটোগ্রাফি- অটাম ডুরাল্ড আর্কাপ (সিনার্স)

    সেরা সম্পাদনা- অ্য়ান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা প্রোডাকশন ডিজ়াইন- তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)

    সেরা কস্টিউম ডিজাইন - কেট হাওলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)

    সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং - ফ্র্যাঙ্কেনস্টাইন

    সেরা ভিশুয়াল এফেক্টস - অ্যাভটার (ফায়ার অ্যান্ড অ্যাশ)

    সেরা কাস্টিং- ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা ফিল্ম এডিটিং - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

    সেরা ভিজ্যুয়াল ইফেক্টস - অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

    সেরা ডকুমেন্টারি শর্ট - অল দ্য এম্পটি রুমস

    সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - সেন্টিমেন্টাল ভ্যালু

    Click here to Read More
    Previous Article
    Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
    Next Article
    Oscar winners: অস্কার বিজয়ীরা কী পুরস্কারের সাথে টাকা পান? আর কী কী সুবিধা দেওয়া হয়? জানুন বিস্তারিত

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment