Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের

    4 days ago

    কলকাতা: অস্কারের মঞ্চ যেমন প্রশংসার, তেমনই সমালোচনার ও। এখানে যেমন ট্যালেন্টের কদর করা হয়, তেমনই এই মঞ্চে এমন অনেক ঘটনা ঘটে, যা নিন্দার ঝড় তুলে দেয় বিনোদন দুনিয়ায়। ঠিক যেমনটা ঘটল, ২০২৬ -এর অস্কারের মঞ্চে। যে ঘটনা ঘটল, তাতে ব্যথিত ভারতীয়রাই। গত বছর নভেম্বর মাসে প্রয়াত হন ধর্মেন্দ্র। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই ধর্মেন্দ্রকে কি ভুলে গেল হলিউড? ২০২৬-এর অস্কারের মঞ্চে প্রয়াত হলিউডি তারকাদের নাম বলা হলেও, উল্লেখ করা হল না ধর্মেন্দ্রর নাম!

    তবে কখনও কি অস্কারের মঞ্চে নেওয়া হয়নি ভারতীয় শিল্পীদের নাম? হয়েছে তো! এর আগে, শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, শশী কপূর, শ্রীদেবী, ইরফান খান, ভানু আথাইয়াকে স্মরণ করেছে অস্কার-এর মঞ্চ। সেই কারণেই সবাই প্রত্যাশা করেছিলেন, এই বছর বোধহয় মঞ্চে সম্মানিত করা হবে ভারতের প্রবাদপ্রতিম শিল্পী ধর্মেন্দ্রকে। তাঁকে যথাযথ সম্মান দিয়ে সম্মানিত করবে অস্কারের মঞ্চ, সেটাই প্রত্যাশা করেছিলেন ভারতীয়েরা। তবে তা হল না অস্কার ২০২৬-এর মঞ্চে উল্লেখই করা হল না ধর্মেন্দ্রর নাম। সেই কারণেই ক্ষুদ্ধ হয়েছেন ভারতীয়রা।

    কিন্তু খবর, অস্কারের মঞ্চের 'ইন মেমোরিয়াম'-এ অন্তর্ভূক্ত করা হল না ধর্মেন্দ্রর নাম। এর ফলে সমাজমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে এই বিভাগে নাম ছিল প্রয়াত হলিউড তারকা রব রেইনার, ক্যাথরিন ও' হারার। বিলি ক্রিস্টাল তার প্রয়াত বন্ধু রব রেইনারের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে, ক্যাথরিনকে সম্মান জানিয়েছেন কানাডিয়ান তারকা র‍্যাচেল। তবে ধর্মেন্দ্রকে কেন ভুলল অস্কার-এর মঞ্চ? এই প্রশ্ন রয়ে যাচ্ছে অনুরাগীদের মনে। 

    সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো 'অস্কার'। আমরা অনেকেই ভাবি এই সম্মান প্রদানের পাশাপাশি হয়ত মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় বিজয়ীদের। কিন্তু না, বিজয়ীরা কোনও টাকা পান না। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা ছবি বা সেরা পরিচালক সহ কোনও বিভাগের জন্যই নগদ টাকার পুরস্কার প্রদান করে না। তবে সুবিধা পান অন্যভাবে। অস্কারের এই আইকনিক মূর্তি সোনার প্রলেপযুক্ত হয়। কিন্তু অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, বিজয়ীরা কোনও ভাবেই এটি বিক্রি করতে পারবেন না। এই অস্কার মূর্তিটি তৈরি করতে ভারতীয় মুদ্রায় খরচ হয় প্রায় ৩৬,০০০ টাকারও বেশি।       

    Click here to Read More
    Previous Article
    Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
    Next Article
    Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment