Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sayak Controversy: 'ভুলের জন্য দুঃখিত', জানাল অলি পাব! অভিযোগ তুলে নিয়ে সায়ক বললেন, 'আমার প্রতিক্রিয়াও ভুল, আর বিতর্ক চাই না'

    2 days ago

    কলকাতা: যাবতীয় বিতর্কের যেন এখানেই ইতি। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর একটি ভিডিও ঘিরে যে তোলপাড় শুরু হয়েছিল, রবিবার একটি বিবৃতি দিয়ে নিজের ভুল স্বীকার করল কলকাতার নামি রেস্তোরাঁ, 'অলি পাব'। সায়কের অভিযোগ ছিল, তিনি রেস্তোরাঁয় গিয়ে মাটন অর্থাৎ পাঁঠার মাংস অর্ডার করেছিলেন। কিন্তু তাঁকে না জানিয়েই দেওয়া হয় গরুর মাংসের স্টিক অর্থাৎ বিফ স্টিক। সায়কের অভিযোগ, তিনি নাকি বুঝতে পারেননি যে ওটা গরুর মাংস। সম্পূর্ণ মাংস খেয়ে ফেলার পরে, ওয়েটার এসে জানান, প্রথমে যে মাংস দেওয়া হয়েছিল, তা ছিল গরুর মাংস। দ্বিতীয় প্লেটে রয়েছে মাটন অর্থাৎ পাঁঠার মাংস। 

    এই ঘটনায় রেস্তোরাঁয় বসেই মেজাজ হারান সায়ক। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন তিনি। সায়কের তৈরি ভিডিওতেই দেখা যায়, যে ওয়েটার গরুর মাংস সার্ভ করে দিয়ে গিয়েছিলেন, তিনি ক্ষমা চাইছেন। তবে সায়ক গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই ওয়েটারকে গ্রেফতার করে পুলিশ। আর রবিবার, অলি পাবের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্ট থেকে একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেওয়া হয়। 'অলি পাব'-এর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ৩০ তারিখের ঘটনায়, রেস্তোরাঁর তরফ থেকে একটি ভুল হয়েছিল। কিন্তু সেই ভুলটা ইচ্ছাকৃত নয় এবং, কোনও ক্রেতার ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য এই ধরণের ভুল করা হয়নি। 

    সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করে নিয়েছেন সায়ক। সোশ্যাল মিডিয়ায় সায়কের পদক্ষেপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। অনেকে যেমন সায়কের প্রতিবাদকে সমর্থন করেছেন, তেমনই অনেকে আবার সায়কের কাজের প্রতিবাদ ও জানিয়েছেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় সায়ক পোস্ট করে জানান যে, অলি পাব ক্ষমা চেয়েছে। পাশাপাশি সায়ক এ ও জানিয়েছেন, ওই ওয়েটার আর অলি পাবের বিরুদ্ধে তিনি থানায় যে অভিযোগ দায়ের করেছিলেন, তা তুলে নিয়েছেন। পাশাপাশি সায়ক লিখেছেন, 'আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিল। হতে পারে আমার প্রতিক্রিয়াও ভুল ছিল। আমি দুঃখিত। ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের বিতর্কে জড়াতে চাই না।'

    পাশাপাশি সায়ক তাঁর পোস্টে আরও লেখেন, 'আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই। আমি নিজের কিছু আচার মেনে চলতে চাই শুধু। আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।'

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ: নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের এই স্পেলটি ভুলতে চাইবেন বুমরা, কিন্তু কেন?
    Next Article
    Rohit Shetty: রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় গ্রেফতার ৫, তারমধ্যেই হাড়হিম করা হুমকি পেলেন পরিচালক

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment