Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ: নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের এই স্পেলটি ভুলতে চাইবেন বুমরা, কিন্তু কেন?

    2 days ago

    তিরুবনন্তপুরম: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি জিতে সিরিজ ঝুলিতে পুরে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুটো ম্য়াচ জয়ের পর তৃীয় ম্য়াচে জয় পেয়েছিল কিউয়ি শিবির। এরপর চতুর্থ ম্য়াচে ফের একবার টিম ইন্ডিয়া জয় ছিনিয়ে নেয়। এরপর পঞ্চম ম্যাচ ও সিরিজ জিতলেও একবারেই এই ম্যাচে নিজের পারফরম্যান্স ভুলতে চাইবেন জসপ্রীত বুমরা। 

    বল হাতে বুমরা মানেই আঁটোসাঁটো বোলিং, ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া। ঝুলিতে গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু তিরুবনন্তপুরমে পঞ্চম টি-টোয়েন্টি  ম্য়াচে কিন্তু বুমরা একেবারেই তাঁর ছায়া হয়েই থেকে গেলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাোর্ডে ২৭১ রান তুলে নিয়েছিল ভারত। রান তাড়া করতে নেমে কিউয়ি ব্য়াটাররা শুরু থেকেই একটু মারমুখিই ছিলেন। বিশেষ করে ফিন অ্যালেন। তাঁর ব্যাট থেকে ৩৮ বলে ৮০ রান আসে। আর তিনি সবচেয়ে বেশি নির্দয় ছিলেন বোধহয় ভারতের সবচেয়ে বড় বোলিং ম্য়াজিশিয়ান বুমরার প্রতিই। নিজের ৪ ওভারের স্পেলে ৫৮ রান খরচ করেন বুমরা। কোনও উইকেটই পাননি তিনি। এটিই ছিল বুমরার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ স্পেল।

    সবচেয়ে কম বল খেলে তিন হাজার রানের মালিক সূর্য
    ২০২৫ সালে ব্যাট হাতে চূড়ান্ত অফফর্মে ছিলেন। ২০২৬ সালের শুরুতেই টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন ভারত অধিনায়ক। সূর্যকুমার যাদব গত টি-টোয়েন্টি সিরিজে অনেকগুলো নজিরও গড়ে ফেলেছেন। টি টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ৩ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন সূর্য। তিনিই ক্রিকেট খেলিয়ে পূর্ণ সদস্যের দলগুলোর প্লেয়ারদের তালিকার মধ্যে সবার আগে রয়েছেন। ৩ হাজার রান পূরণ করার জন্য সূর্যকুমার সময় নেন ১৮২২ বল। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জস বাটলার। ইংল্যান্ড তারকা ২০৬৮ বল খেলেছিলেন। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ২০৭৮ বল খেলেছিলেন তিন হাজার রান পূরণ করতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার ২১১৩ বল খেলেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ২১৪৯ বল খেলেছিলেন। বিরাট কোহলি ২১৬৯ বল খেলেন। 

    সূর্য সিরিজ সেরা হলেও ম্য়াচের সেরা হন ঈশান কিষাণ। শনিবার ৪৩ বলে ঝোড়ো ১০৩ রানের ইনিংস খেলেছিলেন রাঁচির তরুণ উইকেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকান তিনি।

     

     

    Click here to Read More
    Previous Article
    U 19 World Cup 2026: ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ ম্যাচেও করমর্দন-বয়কট! হাতই মেলালেন না ফারহান, আয়ুষ
    Next Article
    Sayak Controversy: 'ভুলের জন্য দুঃখিত', জানাল অলি পাব! অভিযোগ তুলে নিয়ে সায়ক বললেন, 'আমার প্রতিক্রিয়াও ভুল, আর বিতর্ক চাই না'

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment