Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rohit Shetty: রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় গ্রেফতার ৫, তারমধ্যেই হাড়হিম করা হুমকি পেলেন পরিচালক

    2 days ago

    কলকাতা: রবিবার সকালেই ফের এক গুলি চলার ঘটনা। ফের নিশানায় আরও এক তারকা। সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলার মতো ঘটনা, হুমকি চিঠি পাওয়া, সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলা... এই সমস্ত ঘটনাগুলি বারে বারেই প্রশ্নের মুখে ফেলেছে মায়ানগরীতে তারকাদের নিরাপত্তাকে। আর এবার, ফেব্রুয়ারির শুরুর দিনেই গুলি চলল পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে। জানা যাচ্ছে, শনিবার রাত পৌনে ১টা নাগাদ, রোহিত শেট্টির বাড়ির সামনে মোট ৫ রাউন্ড গুলি চলে। এরপরে পরিচালকের বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। 

    কিন্তু প্রশ্ন উঠছিল, কে এই কাজ করল, এবং কেন করল? ঘটনা থেকেই বোঝা যায়, রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালিয়ে কাউকে হত্যা করার পরিকল্পনা ছিল না। নিছকই ভয় পাওয়ানোর জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনা ঘটার পরে, শুভম লোঙ্কের আরজ়ো বিশ্নোই নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন। একটি পোস্ট করেছেন তিনি আর সেখানে লেখা হয়েছে, 'রাম রাম! সমস্ত ভাইদের জানাই, জয় বজরংবলী। আজ আমরা পরিচালক রোহিত শেট্টীর মুম্বইয়ের বাড়িতে গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে, তার দায় স্বীকার করছি। আমাদের কাজে নাক না গলানোর জন্য, বহু বার ওকে বার্তা দিয়েছিলাম। কিন্তু ও বোঝেনি'।

    এই পোস্ট দেখেই স্পষ্ট হয় যে, এই ঘটনা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকেই ঘটানো হয়েছে। এই পোস্টের পরে, আরও এক ব্যক্তি, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে সমাজমাধ্যমে লেখেন, 'এটা স্রেফ একটা ঝলক ছিল। আমাদের কথা না শুনলে, পরের গুলিটা ওর বাড়ির বাইরে আর চলবে না। সোজা ওর শোওয়ার ঘরে গিয়ে, ওর বুকে চলবে। পুরো বলিউডকে এটা আমাদের সতর্কবার্তা। নিজেদের পথ ঠিক করো, নাহলে বাবা সিদ্দিকির চেয়েও খারাপ অবস্থা হবে তোমাদের। আমাদের শত্রুদের বলছি, সাবধান হয়ে যাও এবং প্রস্তুত থাকো। একটাই দল ছিল, আছে, থাকবে। সেটা লরেন্স বিষ্ণোইদের দল।'

    এর আগে, সলমন খানের বাড়িতে একাধিকবার হুমকি চিঠি পাঠানো থেকে শুরু করে, সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর মতো ঘটনা ও ঘটানো হয়েছে। আর এবার, নিশানায় রোহিত শেট্টি। এইরকম ঘটনায় বারে বারে প্রশ্ন উঠে যাচ্ছে, বান্দ্রার মতো বিলাশবহুল এলাকায়, তারকারা আদৌ নিরাপদ তো? রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৫।

     

    Click here to Read More
    Previous Article
    Sayak Controversy: 'ভুলের জন্য দুঃখিত', জানাল অলি পাব! অভিযোগ তুলে নিয়ে সায়ক বললেন, 'আমার প্রতিক্রিয়াও ভুল, আর বিতর্ক চাই না'
    Next Article
    Rohit Shetty: 'এটা ছিল ট্রেলার, এরপর আর বাড়ির বাইরে গুলি চলবে না', রোহিত শেট্টিকে হুঁশিয়ারি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment