Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sakshi Dhoni: বাম্প বলকে ক্যাচ ভেবে উচ্ছ্বাস সাক্ষীর! শান্ত করলেন ধোনি, ভাইরাল হল বিশ্বকাপ সেমিফাইনালের ভিডিও

    5 days ago

    মুম্বই: মঞ্চ প্রস্তুত ছিল, সমর্থকরা তৈরি ছিলেন অপেক্ষা ছিল মহারণের। মহারণই হল বটে। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) এক রোমহর্ষক ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ভারতীয় দল। এই ম্য়াচ দেখতে কিন্তু মায়ানগীরতে বিভিন্ন মহলের বহু মহাতারকাও উপস্থিত ছিল। তাঁদের মধ্যে ছিলেন এই মাঠেই ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সস্ত্রীকই তিনি খেলা দেখতে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর (Sakshi Dhoni)M এক ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    ঘটনাটি ১৮তম ওভারের প্রথম বলের। যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ফুল লংথের বল কোনওরকমে সামলান ব্যাটার স্য়াম কারান। বলটি মাটিতে এক ড্রপ খেয়ে বুমরার হাতে চলে যায়, তা তিনি তালুবন্দি করেন। তবে ভিআইপি বক্সে বসে থাকা সাক্ষী ধোনি হয়তো বুঝতে পারেননি বলটি মাটিতে এক ড্রপ খেয়ে বুমরার হাতে গিয়েছে। তিনি সেটিকে ক্যাচ ভেবেই সম্ভবত উচ্ছ্বাসে ফেটে পড়েন। তবে ক্যামরা স্ট্যান্ডের দিকে তাক করতেই দেখা যায় সাক্ষী পিছন থেকে হাসিমুখে মাহি তাঁকে শান্ত হয়ে বসতে বলছেন।

     

     

    সাক্ষীর কাণ্ড এবং ধোনির প্রতিক্রিয়া দেখে কাছেই বসে থাকা রোহিত শর্মা ও রীতিকা সাজদে হাসিতে ফেটে পড়েন। অনেকেই এই ভিডিওর সঙ্গে নিজেদের যোগ খুঁজে পান এবং সেই কারণেই সম্ভবত দ্রুত গোটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।   

    এই ম্যাচে যেখানে চারিদিকে রানের ছড়াছড়ি সেখানে যশপ্রীত বুমরা নিজের চার ওভারে ৩৩ রানের বিনিময়ে এক উইকেট নেন। ১৮তম ওভারে বল হাতে নিয়ে ছন্দে থাকা বেথেলের বিপক্ষে মাত্র ছয় রান দেন বুমরা। তার ১৬তম ওভারেও তিনি মাত্র আট রান দিয়েছিলেন। ভারতীয় দলের জয়ে এই দুই ওভারের বিরাট গুরুত্ব ছিল। ম্যাচশেষে তাই স্বাভাবিকভাবেই সতীর্থ থেকে প্রতিপক্ষ, সকলেই বুমরার প্রশংসায় পঞ্চমুখ। একদিকে বুমরাকে অক্ষর পটেল ইয়র্কার কিং-র তকমা দেন।

    আর অপরদিকে হ্যারি ব্রুক তো তাঁকে সর্বকালের সেরার তকমাই দিয়ে দেন। ইংল্যান্ড অধিনায়ক দাবি করেন, 'ও দারুণ বোলার। বর্তমানে তো অন্তত মতান্তরে সর্বকালের সেরা বোলার ও। ও কিন্তু দীর্ঘদিন ধরেই খুব ভাল বোলিং করছে।' এই মন্তব্যগুলিই বুমরার মাহাত্ম্য প্রমাণ করার জন্য যথেষ্ট।

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Final: আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?
    Next Article
    Amitabh Bachchan: ফের কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় নতুন জমি কিনলেন অমিতাভ বচ্চন!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment