Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rohit Shetty: 'এটা ছিল ট্রেলার, এরপর আর বাড়ির বাইরে গুলি চলবে না', রোহিত শেট্টিকে হুঁশিয়ারি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

    2 days ago

    Rohit Shetty: মুম্বইতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে আচমকাই গুলি চলেছে। সেই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। জেলবন্দি রয়েছে লরেন্স বিষ্ণোই। তার দলের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে শুভম লোনকার আরজু বিষ্ণোই নামে। প্রোফাইল পিকচারে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের ছবি। এই অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দাবি করা হয়েছে আরজু বিষ্ণোই, সুভম লোনকার, হরি বকার এবং হরমন সান্ধু রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালিয়েছে। বারবার রোহিত শেট্টিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে পরিচালক যেন তাদের ব্যাপারে হস্তক্ষেপ না করেন। বারংবার সতর্ক করার পর রবিবার গুলি চালানো হয়েছে। সোশ্যাল পোস্টে বলা হয়েছে, 'এটা ছিল ট্রেলর। যদি এর পরেও উনি আমাদের সতর্কবার্তা না বোঝেন, গুলি আর বাড়ি বাইরে চলবে না, একেবারে শোওয়ার ঘরে, ওনার বুকে চালানো হবে।' 

    এই পোস্টে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, হিন্দি সিনেমা জগতের লোকজন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির থেকেও খারাপ ভাগ্যের সম্মুখীন হবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ১২ অক্টোবর বান্দ্রায় ছেলের অফিসের বাইরে খুন হন বাবা সিদ্দিকি। ওই পোস্টে বলা হয়েছে, 'আমরা যাঁদের সঙ্গে যোগাযোগ করেছি, এটাই ভাল হবে যে তাঁরা আমাদের সাড়া দিন। নাহলে লুকানোর কোনও জায়গা পাবেন না। আমাদের শত্রুরা সাবধান, খুব তাড়াতাড়ি দেখা হবে।' 

    মুম্বইয়ের জুহু এলাকায় থাকেন পরিচালক রোহিত শেট্টি। যে বহুতলে পরিচালক থাকেন, তার সামনে শনিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই গুলি চলে। প্রায় ৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। ওই বিল্ডিংয়ের একটি জিমের কাচেও আটকে গিয়েছিল একটি বুলেট। এই ঘটনার পর স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন বলে খবর। পরিচালকের বাসস্থানের বাইরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। এই ঘটনার জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুনে পুলিশ। এর মধ্যে ৩ জনকে পরে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাদের আনা হয়েছে মুম্বইয়ের অ্যান্টি-এক্সটরশন সেলে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ১২টি দল তৈরি করেছে অভিযুক্তদের খুঁজে বের করার জন্য। 

    Click here to Read More
    Previous Article
    Rohit Shetty: রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় গ্রেফতার ৫, তারমধ্যেই হাড়হিম করা হুমকি পেলেন পরিচালক
    Next Article
    Alia Bhatt: সম্পর্ক, বিয়ে, সন্তান, বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন আলিয়া ভট্ট! কীভাবে মানসিক চাপ সামলান অভিনেত্রী?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment