Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Alia Bhatt: সম্পর্ক, বিয়ে, সন্তান, বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন আলিয়া ভট্ট! কীভাবে মানসিক চাপ সামলান অভিনেত্রী?

    2 days ago

    কলকাতা: একটা সময়ে, যখন প্রেম করছেন রণবীর কপূর (Ranbir Kapoor) আর আলিয়া ভট্ট (Alia Bhatt), সেই সময়ে তাঁদের অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছে। বলিউডে একাধিক সম্পর্ক ছিল রণবীরের, তবে সেই কোনও সম্পর্কই টেঁকেনি। পাশাপাশি, আলিয়ার ও সম্পর্ক ছিল সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে, তবে সেই সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়ায়নি। রণবীর আর আলিয়ার প্রেমের খবর যখন প্রকাশ্যে আসে, তখন তাঁদের বয়সের পার্থক্য থেকে শুরু করে রণবীরের পূর্ব সম্পর্ক, এই সমস্ত কিছু নিয়ে বারে বারেই কটাক্ষ শুনতে হয়েছে এই তারকা যুগলকে। তবে এই সমস্ত কিছু পেরিয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। সংসার করছেন চুটিয়ে।

    তবে কেবল বিয়েতেই রণবীর আর আলিয়ার কটাক্ষ শোনার শেষ হয়নি। বিয়ের কয়েক মাসের মধ্যেই আলিয়া আর রণবীর যুগলে জানিয়েছিলেন, তাঁদের কোলে আসছে সন্তান। সেই খবর জানানোর পরেই চূড়ান্ত কটাক্ষের শিকার হন আলিয়া। অনেক জায়গাতেই বলা হয়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, সেই কারণেই তড়িঘড়ি বিয়ে। তবে এই সমস্ত কিছুতে কান দিতে নারাজ আলিয়া। তাঁদের কোলে এসেছে একরত্তি রাহা। মেয়ে এখন রণবীর আর আলিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মেয়ের জন্যই আলিয়া সিদ্ধান্ত নিয়েছে যে, তিনি কম কাজ করবেন। বছর কেবলমাত্র একটাই ছবি করবেন অন্যদিকে, কাজ কমিয়েছেন রণবীর ও।

    সদ্যই একটি সাক্ষাৎকারে, যাবতীয় কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন আলিয়া। তাঁর কথায়, 'বাইরের মানুষদের বলা কথা, আমাদের কাছে পৌঁছয় না, কারণ আমরা বিশ্বাস করি, ওগুলো সত্যি না। মানুষ যা দেখেন, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে মন্তব্য করে ফেলেন। একটা মুহূর্ত ও ভাবেন না। অথচ, আমি আর রণবীর ৭ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা তো একসঙ্গে অনেক বেশি মুহূর্ত কাটিয়েছি। তাহলে বাইরের মানুষদের কথায় কেন কান দেব? শুধু বাইরের মানুষ কেন, পরিবারের ও খুব বেশি মানুষ আমাদের জীবনে হস্তক্ষেপ করেন না। আমি বিশ্বাস করি, যদি একটা ঘরে আমরা ৫০ জন মানুষের সঙ্গে বসি, সেখানে হয়তো মাত্র ৪জন মানুষ রয়েছেন যাঁরা সত্যিই তোমার ভাল চান। বাকি মানুষেরা যে তোমার সম্পর্কে কী কী কল্পনা করছেন, সেটা ভাবতেও পারবে না। কারণ কারও মনের কথা তো আর শোনা যায় না। সেই কারণেই আমি বাইরের মানুষদের কথা নিয়ে মাথা ঘামাই না।'

    Click here to Read More
    Previous Article
    Rohit Shetty: 'এটা ছিল ট্রেলার, এরপর আর বাড়ির বাইরে গুলি চলবে না', রোহিত শেট্টিকে হুঁশিয়ারি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের
    Next Article
    মাটনের বদলে বিফ ! সায়কের অভিযোগে কী হল সেই ওয়েটারের? কারা পাশে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটরের?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment