Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    CM Mamata Banerjee: সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে চর্চা, "শিল্প" নিয়ে কোন পথে শাসকদল ?

    4 days ago

    কলকাতা: SIR আবহে বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে সভার পরই রাজধানীর উদ্দেশে রওনা দেবেন
    তিনি। তার আগে মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অখিলেশ যাদব। SIR ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

    [yt]https://youtu.be/ZQRhew0Q9Cg?si=e_2L-87FSn8qWRMA[/yt]

    আরও পড়ুন, "যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম..", মমতার সিঙ্গুরের সভার আগে শিল্প নিয়ে বিঁধলেন শুভেন্দু

    একদিকে নবান্নে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক!অন্য়দিকে দিল্লি সফরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়!SIR নিয়ে তীব্র সংঘাতের মধ্য়েই বিষয়টি ঘরোয়া মহল থেকে জাতীয়স্তরে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।বুধবার দিল্লি যাচ্ছেন তিনি। সিঙ্গুরে সভা করার পরই দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক  শঙ্কর ঘোষ বলেন, রাজ্যেই আর ওঁর কথা শোনার মতো কেউ নেই, SIR-বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন, ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কী করবেন, আমি বলতে পারব না। 

    তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। SIR বিপদ নিয়ে বারবার গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে সবাইকে নজর রাখতে হবে। যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশও। এরাজ্যের মতো সেখানেও খসড়া তালিকায় বহু মানুষের নাম বাদ গেছে। বরং পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি। প্রায় ৩ কোটি। মোট জনসংখ্যার ১৮ শতাংশের বেশি। যেখানে পশ্চিমবঙ্গে এখনও অবধি প্রায় ৮ শতাংশ। এই আবহেই মঙ্গলবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
     
    নবান্নে প্রায় ৪০ মিনিট বৈঠক করলেন 'INDIA' জোটের দুই শরিকের প্রধান।সমাজবাদী পার্টি সভাপতি  অখিলেশ যাদব বলেন, প্রথমবার এটা দেখা গেল যে, নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি SIR-এর নামে, NRC করে সাধারণ মানুষকে হেনস্থা করছে এবং তাদের লক্ষ্য এটাই যে, যতটা সম্ভব এখানে ভোট কাটা। যেখানে তাদের কর্তব্য ভোট বাড়ানো, ভোটারদের সহযোগিতা করা।  বিজেপির যে লড়াই, সেটা হারার লড়াই। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অখিলেশ ও কিরণদা আমার সাথে আজ দেখা করতে এসেছেন। অখিলেশ দারুণ কাজ করছে। ওকে আগামীর জন্য শুভকামনা। 

    I-Pac-এর কর্ণধার ও অফিসে ED হানা দেওয়ার সময়, সোজা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।অভিযানের মাঝেই ফাইল ও হার্ডড্রাইভ নিয়ে বেরিয়ে এসেছিলেন।সে দিনের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অখিলেশ যাদব। সেই ঘটনার প্রসঙ্গ টেনেও এদিন বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব বলেন, এতদিন ভোট চুরির কথা বলা হচ্ছিল, কি আমি শুভেচ্ছা জানাতে চাই দিদিকে, যিনি ডিজিটাল ডাকাতিকে আটকে দিয়েছেন। ED, CBI, আয়কর বিজেপির সঙ্গে চলে। বিজেপির সংগঠন এরা। 
     
    রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক  অগ্নিমিত্রা পাল বলেন, অখিলেশ বলুন, মমতা ব্যানার্জি বলুন, লালুপ্রসাদের জমানা বলুন, বাংলার মানুষ বলুন, ভারতবর্ষের মানুষ বলুন, তারা বুঝে গেছে যে এই সরকার প্রগতিশীল ভারতের জন্য নয়, এই পার্টিরা।  অখিলেশজি, আপনাকে তো যোগীজি বের করে দিয়েছেন। আপনি তো এখন ওই ভাসার জন্য, ভাসমান থাকার জন্য যে ডায়ালগগুলো বলতে হয়, ওগুলো এখন বলেন। এরই মধ্যে সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগের দিন, মঙ্গলবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে, বিরোধীদের বিরুদ্ধে ED-র মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা, SIR-এ নামের বানান ভুল থাকার মতো 'সামান্য়' বিষয়ে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ তুলে, সংসদে আলোচনার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে।

    Click here to Read More
    Previous Article
    RG Kar Case: "তৃণমূল বলেছে ভোটে দাঁড়ান.." ! বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি RG করে নিহত চিকিৎসকের মা-বাবার
    Next Article
    Suvendu Adhikari:"যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম..", মমতার সিঙ্গুরের সভার আগে শিল্প নিয়ে বিঁধলেন শুভেন্দু

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment