Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rashmika On Wedding: ফেব্রুয়ারিতেই সাত পাক? বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা

    1 day ago

    কলকাতা: আজই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) আর রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna)? সকাল থেকেই এই গুঞ্জন বলিউড জুড়ে। শোনা যাচ্ছিল, উদয়পুরের রাজকীয় প্যালেসে ৪ হাত এক হবে তাঁদের। গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে ২ তরুণী ভিডিও করে দেখাচ্ছেন যে, তাঁরা উদয়পুর প্যালেসে রয়েছেন। সেখানে রশ্মিকা আর বিজয়ের বিয়ের তোড়জোড় চলছে। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন রশ্মিকা। 

    কী জানালেন তিনি? সদ্যই এক সাংবাদিককে রশ্মিকা জানিয়েছেন, এই গোটা বিষয়টা সম্পূর্ণ ভুয়ো। ২ ফেব্রুয়ারি যে তাঁর আর বিজয়ের বিয়ে হচ্ছে না, সেটা পত্রপাঠ নাকচ করে দিয়েছেন রশ্মিকা। এর আগেও, বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রশ্মিকা। এবারেও কার্যত সেই একই কাজ করলেন তিনি।  জানিয়ে দিলেন, বিজয়ের সঙ্গে তাঁর বিয়ের জল্পনা একেবারেই ভুয়ো। মোটেই বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। কিন্তু সম্পর্ক? যে সমস্তকের কথা জানেন বলিউড টলিউডের সকলেই, সেই সম্পর্ক কবে পরিণতি পাবে? সেই প্রশ্নেরও সঠিক জবাব পাওয়া গেল না রশ্মিকার কাছে।

    কীভাবে প্রকাশ্যে এসেছিল আজ বিয়ে বিজয় আর রশ্মিকার?  সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, উদয়পুর প্যালেসের ছবি। জানা যাচ্ছে, রাজকীয় এই প্যালেসেই নতুন জীবন শুরু করার কথা বিজয় আর রশ্মিকার। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি, সেজে উঠছে উদয়পুর প্যালেস। ২ ফেব্রুয়ারি অর্থাৎ আজই সাত পাকে বাঁধা পড়ার কথা বিজয় আর রশ্মিকার। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ২ তরুণী বলছেন, 'আমরা এই মুহূর্তে উদয়পুর প্যালেসে রয়েছি। এখানে জোরকদমে আয়োজন চলছে। এখানে রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডার বিয়ে।' এরপরে ওই ২ তরুণী সেই ভিডিওতে আয়োজনের বিভিন্ন ছবি ও দেখিয়েছেন। 

    শোনা যায়, ২০১৮ থেকে ২০২৫... সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় আর রশ্মিকা। তবে কখনোই নিজেদের মুখে নিজেদের সম্পর্কের কথা বলেননি তাঁরা। তবে হামেশাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা, তবে ছবি দিতেন আলাদা আলাদা। অবেশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। উদয়পুরের এক প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর। প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস থেকে শুরু করে ভিকি কৌশল - ক্যাটরিনা কইফ.. প্রত্যেকেই নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের বিভিন্ন বিলাসবহুল প্যালেস। জানা যাচ্ছে, তেমনই পরিকল্পনা বিজয় ও রশ্মিকারও। 

    Click here to Read More
    Previous Article
    Palash Sen on Arijit Singh: 'এই সিদ্ধান্ত তো আমি আগেই নিয়েছিলাম', অরিজিতের প্লেব্যাক ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন পলাশ সেন
    Next Article
    Arijit Singh: 'প্লেব্যাক' থেকে অবসর নিয়ে সেলিম সুলেমানের সঙ্গে অরিজিতের নতুন কাজ! আসছে নতুন কোনও চমক?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment