Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arijit Singh: 'প্লেব্যাক' থেকে অবসর নিয়ে সেলিম সুলেমানের সঙ্গে অরিজিতের নতুন কাজ! আসছে নতুন কোনও চমক?

    1 day ago

    কলকাতা: আর প্লেব্যাক করবেন না অরিজিৎ সিংহ (Arijit Singh)। অর্থাৎ, তিনি সিনেমায় আর গান গাইবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। মানুষ এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে, অরিজিৎকে সোশ্যাল মিডিয়ায় ফের লিখতে হয় যে, তিনি যে গান ছেড়ে দিচ্ছেন এমনটা নয়। তিনি স্বাধীনভাবে গান করবেন, কিন্ত ছবিতে আর গান গাইবেন না। তবে অরিজিতের এই ঘোষণার পরেই, প্রকাশ্যে এসেছে অরিজিৎ সিংহের নতুন কাজ। সেলিম সুলেমান (Salim–Sulaiman)-এর সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ। আসছে তাঁদের নতুন সিঙ্গলস, 'ইনটু ইউ' (Into You)।

    জানা যাচ্ছে, সিঙ্গলস হিসেবে মুক্তি পাবে এই গানটি। শোনা যাবে অরিজিৎ সিংহের গলা। পাশাপাশি, এই রোম্যান্টিক সিঙ্গলসে শোনা যাবে, অনন্যা শর্মার গলাও। একটি স্বাধীন গান হিসেবে মুক্তি পাবে এটি, সঙ্গে থাকছে মিউজিক ভিডিও ও। এই গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে, ধার্মিক সামানি ও  অনন্যা শর্মাকে। একটি রোম্যান্টিক সিঙ্গল এটি। অরিজিৎ সিংহের সিনেমার গান না গাওয়ার বড় ঘোষণার পরে, এটি হতে চলেছে তাঁর প্রথম কাজ।

    অন্যদিকে জানা যাচ্ছে, অরিজিতের ঘোষণার পর থেকেই বিভিন্ন রকম জল্পনা শোনা যাচ্ছে, তাহলে কী জীবনের নতুন কোনও ইনিংস শুরু করতে চলেছেন অরিজিৎ? এবার কি তাঁকে দেখা যাবে একেবারে অজানা কোনও ভূমিকায়? জানা যাচ্ছে, অরিজিৎ এবার পরিচালক হিসেবে কাজ করছেন। তবে তাঁর কাছে এর কাজ নতুন নয়। এর আগেও একটি পরিচালনার কাজ করে ফেলেছেন অরিজিৎ। তবে এবার একটি সম্পূর্ণ সিনেমা তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির মূল অংশের শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কন্যা শোরা (Shora)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। ছবিটির প্রযোজনা করছেন অরিজিৎ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন।

    এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)। বাঙালি এই অভিনেতা চুটিয়ে কাজ করছেন বলিউডে। আর এবার, অরিজিতের ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির চিত্রনাট্য একসঙ্গে লিখেছেন অরিজিৎ আর কোয়েল। পরিকল্পনা, ছবিটি বড়পর্দায় মুক্তির আগে পাঠানো হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে।

    Click here to Read More
    Previous Article
    Rashmika On Wedding: ফেব্রুয়ারিতেই সাত পাক? বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা
    Next Article
    Arun Govil on Ranbir Kapoor: 'রণবীরকে সমালোচনা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে', রামায়ণ মুক্তির আগে মন্তব্য অরুণ গোভিলের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment