Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Palash Sen on Arijit Singh: 'এই সিদ্ধান্ত তো আমি আগেই নিয়েছিলাম', অরিজিতের প্লেব্যাক ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন পলাশ সেন

    1 day ago

    কলকাতা:অরিজিৎ সিংহ (Arijit Singh) আর সিনেমার গান গাইবেন না, অর্থাৎ প্লেব্যাকে কাজ আর করবেন না তিনি। তবে অরিজিৎ জানিয়েছেন, প্লেব্যাক না করলেও, তিনি সঙ্গীত থামাবেন না। নিজের মতো করেই, স্বাধীনভাবে কাজ করে যাবেন তিনিয অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলেছেন, অরিজিৎ একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অরিজিৎ-এর এবার স্বাধীনভাবে কাজ করা উচিত। অনেকে আবার বলেছেন, অরিজিৎ এই সিদ্ধান্ত ফের একবার ভেবে দেখতে পারতেন। আর এবার, অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী অভিনেতা পলাশ সেন (Palash Sen)।

    সোশ্যাল মিডিয়ায় পলাশ লম্বা একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। সেটা তাঁর প্রথম সিনেমার ছবি। গান নয়, প্রথমে রুপোলি পর্দায় অভিনেতা হিসেবেই পা রেখেছিলেন পলাশ। তবে সাফল্য পাননি অভিনয়ে, পেয়েছিলেন গানে। তবে একটা সময়ে, সিনেমার গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। নিজের মতো, স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন তিনি। পলাশের মতে, তিনি যে কাজ করেছিলেন। সিনেমার গান আর গাইবেন না বলে ঠিক করেছিলেন, সেই পথেই হেঁটেছেন অরিজিৎ।

    ইনস্টাগ্রামে, পলাশ তাঁর ২০০২ সালের সিনেমা ‘ফিলহাল’-এর কিছু পুরনো ছবি শেয়ার করে নিয়েছে। ছবিটি মেঘনা গুলজারের পরিচালনাতে তৈরি হয়েছিল। ছবিতে সঞ্জয় সুরি, টাবু এবং সুস্মিতা সেনও ছিলেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও, পলাশের কাছে ছবিটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। পলাশ সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'আজ থেকে ২৪ বছর আগে, সম্ভবত ২রা ফেব্রুয়ারি, অভিনেতা হিসাবে আমার প্রথম ছবি ‘ফিলহাল’ মুক্তি পেয়েছিল। ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি। আমায় প্রচন্ড সমালোচিত হতে হয়েছিল আর সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষই আমায় নিয়ে মস্করা করতেন। এমনকী একজন মডেল/অভিনেত্রী আমাকে সিনেমায় অভিনয় না করার পরামর্শও দিয়েছিলেন।' তবে পলাশ জানিয়েছিলেন, সিনেমা তাঁর প্রধান আগ্রহের বিষয় ছিল না।

    পলাশ আরও লিখেছেন, 'আমি সিনেমায় কাজ শুরু করি কারণ, আমি গুলজার সাহেবের লেখা একটি গান গাইতে চেয়েছিলাম। সেই সুযোগটা করে দিয়েছিলেন অনুজী (অনু মালিক)। সেই সুযোগ পাওয়া ছিল আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু আমায় আর কেউ সিনেমায় অভিনয়ের সুযোগ দিতে চাইতেন না। কারণ অনেকেই মনে করতেন, আমি থাকলেই ছবি সাফল্য পাবে না।'

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Palash Sen (@instadhoom)

    Click here to Read More
    Previous Article
    Govinda on Relationship: 'সুনীতার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছিলাম, হয়তো নীলমকেই বিয়ে করে নিতাম...', ফেলে আসা জীবন নিয়ে অকপট গোবিন্দ
    Next Article
    Rashmika On Wedding: ফেব্রুয়ারিতেই সাত পাক? বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment