Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rahul Banerjee News: তলিয়ে গিয়েছিলেন রাহুল, খুঁজে পাওয়া যায়নি কয়েক ঘণ্টা! দাবি প্রত্যক্ষদর্শীদের

    1 week ago

    কলকাতা: যেখানে শ্যুটিং চলছিল, সেখানে সাধারণ পর্যটকেরা যান না। সারাদিনই সমুদ্রসৈকতে শ্যুটিং হচ্ছে, অভিনেতাদের জমায়েত... ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরাও। শ্যুটিং ঘিরে সাধারণ মানুষদের জমায়েত নতুন কিছু নয়। এদিন ও ব্যতিক্রম ছিল না সেই ছবিটার। তবে শ্যুটিং স্পটের খুব কাছাকাছি সাধারণ মানুষের যাওয়ার অনুমতি থাকে না। এদিন ও ছিল না। দূর থেকেই নায়ক নায়িকাকে দেখছিলেন অনেকে। তবে চিৎকার চেঁচামেচি শুনেই বুঝতে পারেন... কিছু সমস্যা হয়েছে।

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যু নিয়ে তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার, এত মানুষ, শ্যুটিংয়ের এত লোকজন থাকার পরেও তিনি কীভাবে তলিয়ে গেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ দেহের ময়নাতদন্ত হবে। প্রাথমিক রিপোর্টে হয়তো উঠে আসবে অনেক তথ্যই। তবে কী জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার, রাহুলের যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে পৌঁছে যায় এবিপি আনন্দ। কথা বলে প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে। 

    একজন প্রত্যক্ষদর্শী বলছেন, 'আমরা ভাঙড় থেকে এসেছি। ঘুরতেই এসেছিলাম। তারপরে শুনলাম শ্যুটিং হচ্ছে.. তাই দাঁড়িয়ে যাই। সারাদিনই ওঁরা শ্যুটিং করছিলেন। মাঝে মাঝে বিরতি নিচ্ছিলেন। ওঁরা যে জায়গাটায় শ্যুটিং করছিলেন, সেখানে সচরাচর পর্যটকেরা যায় না। আমরা নায়ককে দেখেছি, চেয়ারে বসে থাকতে। গল্প করছিলেন। তারপরে আমরা একটু অটো স্ট্যান্ডের ওইদিকে গিয়েছিলাম। তারপরেই হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসি। প্রথমে ভাবছিলাম, কেউ হইহল্লা করছে। তারপরে শুনলাম, নায়ককে পাওয়া যাচ্ছে না। জলে তলিয়ে গিয়েছেন। খোঁজ চলছে। প্রায় ঘণ্টা ২ পরে খুঁজে পাওয়া যায়।'

    প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, 'দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যায়নি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। অনেকক্ষণ পরে ওঁর দেহ জল থেকে তোলা হয়। এরপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি ওঁকে, তেমনটাই শুনলাম।' এর আগে, একজন শ্যুটিং ক্রু দাবি করেছিলেন, রাহুলকে জল থেকে তোলার পরে, লাল কাপড় ওড়াতে ওড়াতে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তায় যানজট থাকার ফলে কিছুটা দেরি হয়ে যায়। ফলে কিছুটা দেরি হয়ে যায়।

    এবিপি আনন্দের প্রতিনিধি জানাচ্ছেন, যে চড়ায় শ্যুটিং হচ্ছিল, সেখানে নৌকা করে পৌঁছে যেতে হয়। স্থানীয়রা জানাচ্ছেন, সবসময় তালসারিতে একরকম জল থাকে না। মাঝে মাঝে জল কমে যায় আবার বেড়ে যায়।

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: ম্যাচ জিতিয়ে স্ত্রী-র উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়লেন, জবাবে অনুষ্কার প্রতিক্রিয়া মন জিতল নেটপাড়ার
    Next Article
    Rahul Banerjee Death: কীভাবে দুর্ঘটনা? রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা! 'পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি', বলছেন সুদীপ্তা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment