Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: ম্যাচ জিতিয়ে স্ত্রী-র উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়লেন, জবাবে অনুষ্কার প্রতিক্রিয়া মন জিতল নেটপাড়ার

    1 week ago

    বেঙ্গালুরু: দুই মাস তিনি কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলেননি, দেখে কে বলবে! শনিবার আইপিএলের (IPL 2026) নতুন মরশুমের প্রথম ম্যাচে বিরাট কোহলিকে (Virat Kohli) একেবারে স্বভাবিচত ভঙ্গিমায় দেখা গেল। বড় রান তাড়া করতে নেমে কোহলি একেবারে শেষ পর্যন্ত ক্রিজে উপস্থিত থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB vs SRH) ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। 

    কোহলির ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় সেই চেনা  ভঙ্গিমায় দেখা গেল কোহলিকে। ম্যাচ শেষেই স্ট্যান্ডে বসে থাকা স্ত্রী অনুষ্কার দিকে ‘ফ্লায়িং কিস’ ছুড়ে দেন কোহলি। জবাবে একগাল হেসে স্ট্যান্ড থেকে অনুষ্কাও বিরাট কোহলির উদ্দেশে চুমু ছু়ড়ে দেন।

    ‘বিরুষ্কা’-র এই আচরণ দেখে গোটা চিন্নাস্বামীও উৎসাহিত হয়ে গলা ফাটায়। এক স্মরণীয় ম্যাচ শেষে এই ঘটনা গোটা রাতটিকে আরও বিশেষ করে তোলে।            

    এদিন কিন্তু কোহলি ব্যাট হাতে আরও একটি অর্ধশতরান হাঁকালেন। তাঁর স্মরণীয় ইনিংসের মাধ্যমে বিরাট ইতিহাসও গড়লেন। সাদা বলের ক্রিকেটে রিকি পন্টিংয়ের মতো অনেকের মতে তিনিই সর্বকালের সেরা। রান তাড়া করতে নেমে যেন আরও বেশি স্বচ্ছন্দবোধ করেন কোহলি। নয়াদিল্লির যে ছেলেটা পরীক্ষায় অঙ্কের পাস নম্বর আনতে গিয়ে কালঘাম ছুটত, সেই ছেলেটাই কোন বোলারকে টার্গেট করতে হবে, কীভাবে ইনিংস সাজাতে হবে, কত রান প্রতি ওভার করে করলে ম্যাচ জেতা যাবে, এইসব জটিল সমীকরণগুলির অত্যন্ত সহজেই সমাধান পেয়ে যান। 

     

    তাঁকে যে এমনি এমনি ‘চেজ় মাস্টার’ বলা হয় না, তা বিরাট কোহলি ফের একবার প্রমাণ করে দিলেন। বিরাট সপ্তাহান্তে চিন্নাস্বামীতে ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। আর এই ইনিংসের সুবাদেই ইতিহাস গড়লেন 'কিং'। এমনিই আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ড তো তাঁর ঝুলিতে রয়েইছে, এবার কোহলি প্রথম ব্যাটার হিসাবে রান তাড়া করার সময় আইপিএলে চার হাজার রানের গণ্ডি পার করলেন। এই ইনিংসের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল, বর্তমান প্রজন্মে কেন বিরাট কোহলিকেই সাদা বলের সেরার সেরা হিসাবে গণ্য করা হয়।        

    Click here to Read More
    Previous Article
    KKR vs MI Toss Update: টস জিতে ফিল্ডিং নিলেন হার্দিক, কেকেআরের একাদশে বড় চমক? কারা খেলছেন?
    Next Article
    Rahul Banerjee News: তলিয়ে গিয়েছিলেন রাহুল, খুঁজে পাওয়া যায়নি কয়েক ঘণ্টা! দাবি প্রত্যক্ষদর্শীদের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment