Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rahul Banerjee Death: কীভাবে দুর্ঘটনা? রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা! 'পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি', বলছেন সুদীপ্তা

    1 week ago

    কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoay Banerjee) মৃত্যুতে যেমন শোকস্তব্ধ টলিপাড়া, তেমনই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। জানা গিয়েছে, রাহুল স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'-র শ্যুটিং করছিলেন তিনি। ধারাবাহিকের আউটডোর শ্যুটিং হচ্ছিল তালসারিতে। সেই সমুদ্র সৈকতেই ঘটে দুর্ঘটনা। কিন্তু কীভাবে?

    বিভিন্ন ব্যক্তিরা যা যা বলছেন, তাতে একাধিক অসংগতি রয়েছে। শ্যুটিং সেটে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের কেউ কেউ বলছেন যে, শ্যুটিং চলাকালীনই ঘটে যায় দুর্ঘটনা। তবে সেই সময়ে শট চলছিল না। শট চেঞ্জ হচ্ছিল। সেই সময়টা সমুদ্রের জলেই দাঁড়িয়েছিলেন রাহুল আর তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা। তাঁরা ২ জনেই সমুদ্রের দিকে এগোচ্ছিলেন। হঠাৎই টাল সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যান ২ জনেই। শ্যুটিং ক্রু-রা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে পড়েন। শ্বেতাকে ধরা গেলেও, সেই সময়ের মধ্যে অনেকটা জল খেয়ে ফেলেন রাহুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকেই বলছেন, যে সময়ে রাহুলকে জল থেকে উদ্ধার করা হয় ও গাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়, সেই সময় ও তাঁর জ্ঞান ছিল। কথাও বলেছেন।

    অন্য সূত্র আবার বলছে, শ্যুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল। অনেক অভিনেতা অভিনেত্রীরা গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা পর্যন্ত হয়ে গিয়েছিলেন। সেই সময়েই তাঁরা খবর পান যে, শ্যুটিং সেটে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেটে যাঁরা উপস্থিত ছিলেন, প্রত্যেকেই অবশ্য বলেছেন যে, রাহুলকে উদ্ধার করতে দেরি হয়নি। রাহুল ডুবে যাচ্ছেন দেখে সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপিয়ে পড়েন অনেকে। অনেকে বলছেন, জলে নামেননি সহ অভিনেত্রী শ্বেতা। একাই জলে নেমেছিলেন রাহুল। অন্য সূত্র আবার বলছে, রাহুল আর শ্বেতা একসঙ্গেই জলে দাঁড়িয়েছিলেন। শ্বেতাকে বাঁচানো গেলেও, রাহুল বেশ অনেকটাই তলিয়ে গিয়েছিলেন। 

    ঘটনাস্থল কলকাতা থেকে দূরে। দুর্ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন মুষ্ঠিমেয় কিছু মানুষ। সেই কারণেই গোটা বিষয়টা নিয়ে রয়ে যাচ্ছে প্রচুর ধোঁয়াশা। প্রচুর প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত চলছে। থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, শ্যুটিংয়ের সময়েই দুর্ঘটনা ঘটে যায়। এখনও তমলুক হাসপাতালে রয়েছে রাহুলের দেহ। আজ তাঁর দেহের ময়নাতদন্ত হবে। তারপরে দেহ নিয়ে আসা হবে কলকাতায়। 

    আর এই ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং West Bengal Motion Picture Artists' Forum এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী Rahul Arunoday Banerjee র শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।'

    রাহুলের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক ধোঁয়াশা... হয়তো একটা সময়ে সবটাই সমাধান হয়ে যাবে। কিন্তু আর হবে না 'অরুণোদয়'।

    Click here to Read More
    Previous Article
    Rahul Banerjee News: তলিয়ে গিয়েছিলেন রাহুল, খুঁজে পাওয়া যায়নি কয়েক ঘণ্টা! দাবি প্রত্যক্ষদর্শীদের
    Next Article
    Rahul Banerjee Demise: 'সহজের কথা মনে করলেই কান্না পাচ্ছে, বাবা হারানোর যন্ত্রণার বয়স হয় না', রাহুলের প্রয়াণে বলছেন তাপস পাল কন্যা সোহিনী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment