Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rahul Banerjee Demise: 'সহজের কথা মনে করলেই কান্না পাচ্ছে, বাবা হারানোর যন্ত্রণার বয়স হয় না', রাহুলের প্রয়াণে বলছেন তাপস পাল কন্যা সোহিনী

    1 week ago

    কলকাতা: প্রথম একসঙ্গে কাজ 'জ্যাকপট'-এ। তারপর থেকে বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) সঙ্গে। রোজ কথা না হলেও, বিশেষ দিনগুলো কখনও মিস হত না। সেই তরতাজা মানুষটা অকালে চলে গেল... প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সবকিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। 'খবরটা কি সত্যি?', ফোন করে জানতে চেয়েছিলেন বিশ্বজিৎ চক্রবর্তীকে। এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম ছবির স্মৃতি হাতড়ালেন, আবেগে ভাসলেন তাপস পাল কন্যা, সোহিনী পাল (Sohini Pal)। 

    একসঙ্গে 'জ্যাকপট' ছবিতে অভিনয় করেছেন রাহুল আর সোহিনী। সেই স্মৃতি ফিরিয়ে এনে অভিনেত্রী বললেন, 'জ্যাকপট-এ রাহুল, আমার আর বিশ্বজিৎ আঙ্কেলের একটা ট্র্যাক ছিল। আমরা বলতাম, 'থ্রি মাসকেটিয়ার্স'। আমি ভাবতেই পারছি না, সেই 'থ্রি মাসকেটিয়ার্স'-এর দলটা ভেঙে গেল। এই তো সেদিন একটা সিনেমার প্রিমিয়ারে দেখা হল আমাদের। হয়তো নিয়মিত কথা হল না আমাদের, কিন্তু কখনও একে অপরের জন্মদিনটা মিস করতাম না। প্রত্যেকবার শুভেচ্ছাবার্তা পাঠাতাম ওকে। ও-ও পাঠাত। নতুন বছরে শুভেচ্ছা জানাতাম। কতবার পরিকল্পনা হয়েছে, একসঙ্গে দেখা করব আমরা ৩ জন, একটা আড্ডা হবে। সেই আড্ডাটা যে হবে না, এটা ভাবতেই পারছি না। সব গুলিয়ে যাচ্ছে আমার। বিশ্বজিৎ আঙ্কেলকে ফোন করেছিলাম। উনিও কিছু বলতে পারলেন না।'

    'জ্যাকপট' ছবিতে যখন কাজ করছেন সোহিনী, তখন তিনি ফ্লোরে একেবারেই নতুন। অভিনেত্রী বলছেন, 'ফ্লোর জমিয়ে রাখত রাহুল। ওঁর সঙ্গে যখন জ্যাকপট-এ কাজ করছি তখন আমি বেশ নতুন। কাজে ভুল হলে, সবসময় ও সাহায্য করতে এগিয়ে আসত। কেউ যদি আমার সঙ্গে একটু ও খারাপ ব্যবহার করতেন, সবসময় রাহুল এসে আমার পাশে দাঁড়াত। কখনও কোনও বিষয়ে সমস্যা হলে, রাহুল অদ্ভুতভাবে সামলে নিত। ভীষণ মাটির কাছাকাছি একটা মানুষ ছিল। আর ওঁর সবচেয়ে ভাল একটা গুণ ছিল যে, যেটা ভাবত, বিশ্বাস করত, সেটা স্পষ্টভাবে বলতে পারত। চিরকাল স্পষ্ট কথা বলেছে, কখনও বদলায়নি। কাজের ব্যস্ততায় নিয়মিত কথা হয়তো হত না, কিন্তু মনের টানটা তো মুছে যায়নি কখনও। দেখা হলেই সেই আন্তরিকতাটা অনুভব করতাম।'

    বাবাকে অসময়ে হারিয়েছেন সোহিনী ও। হয়তো তাই, ছোট্ট সহজের কথা মনে করে বারে বারে বুক কেঁপে উঠছে তাঁর। অভিনেত্রী বলছেন, 'সহজের কথা মনে করে বুকটা ফেটে যাচ্ছে। কান্না পাচ্ছে। ও তো বড্ড ছোট, কী বুঝবে, ওকে কে বোঝাবে? বাবা-মা চলে যাওয়ার যন্ত্রণাটা যে কোনও বয়সেই তো একই রকম। আমি কিছু ভাবতে পারছি না।'

    Click here to Read More
    Previous Article
    Rahul Banerjee Death: কীভাবে দুর্ঘটনা? রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা! 'পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি', বলছেন সুদীপ্তা
    Next Article
    Rahul Arunodoy Banerjee: বিশ্বাস করতে পারছি না রাহুল নেই, শোকস্তব্ধ হিরণ, আজ দেহের ময়নাতদন্ত তমলুক মেডিক্যাল কলেজে

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment