Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rahul Arunodoy Banerjee: বিশ্বাস করতে পারছি না রাহুল নেই, শোকস্তব্ধ হিরণ, আজ দেহের ময়নাতদন্ত তমলুক মেডিক্যাল কলেজে

    1 week ago

    কলকাতা: তালসারিতে শ্যুটিং করতে গিয়েছিলেন। একটি নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। আচমকাই সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। টলিউডে শোকের ছায়া।

    জ্যাকপট সিনেমায় রাহুলের সহ অভিনেতা ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এখন ফিল্মজগৎ থেকে কিছুটা দূরে রাজনীতির ময়দানে রয়েছেন হিরণ। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী। তবে রাহুলের মৃত্যু বিরাট ধাক্কা হিরণের কাছে। অভিনেতা বলেছেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে সেটাও কল্পনা করতে পারছি না। রাহুলের সঙ্গে একসঙ্গে সিনেমা করেছিলাম জ্যাকপট। খুব সরল সাদাসিধে ছিল। অনেকগুলো দিন একসঙ্গে কাটিয়েছি। পুরোটাই আউটডোরে শ্যুটিং হয়েছিল। শ্যুটিং করতে গিয়ে বাইরে একসঙ্গে কাটিয়েছি। আমি জানি না কীভাবে এটা সম্ভব। প্রচণ্ড মর্মান্তিক ঘটনা। ওর ছোট একটা ছেলে আছে। আমি বিশ্বাস করতে পারছি না রাহুল নেই।'

    মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হয়েছে রাহুলের। ওড়িশা পুলিশ সূত্রে খবর, শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না। তবে শ্যুটিংয়ের ফাঁকে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ ভাবতেও পারেননি।

    রবিবার রাতে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যাওয়ার কথা রাহুলের মরদেহ। রবিবার রাতে সেখানেই থাকবে মরদেহ। সোমবার সেই দেহের ময়নাতদন্ত হবে। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। ঠিক কী কারণে মৃত্যু, চোরাবালিতে আটকে তলিয়ে গিয়ে, নাকি অন্য কোনও কারণে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা জানতে পারবে পুলিশ।

    অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল-মৃত্যু। তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়েছিলেন। সমুদ্রে নেমে তলিয়ে যান। পরে উদ্ধার করে, দিঘা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু রাহুলের। তেতাল্লিশেই থেমে গেল প্রতিভাবান অভিনেতার জীবন। ঠিক কী ঘটেছিল? একজন শ্যুটিং স্টাফ বলেছেন, 'রাহুল জলে নেমেছিল, শুনলাম ভেসে যাচ্ছে, নামতে মানা করেছিলাম। বারণ শোনেননি রাহুল।'

    দুপুরে নিরিবিলি জায়গায় তালসারির সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। চোরা বালিতে আটকে পড়ে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের।

    অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। হতচকিত, মর্মাহত। আমার খুব পছন্দের মানুষ ও অভিনেতা ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজয়গড়ে রাহুলের বাড়িতে গেলেন অরূপ বিশ্বাস। রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কাকেও রাতে বিজয়গড়ের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।

    Click here to Read More
    Previous Article
    Rahul Banerjee Demise: 'সহজের কথা মনে করলেই কান্না পাচ্ছে, বাবা হারানোর যন্ত্রণার বয়স হয় না', রাহুলের প্রয়াণে বলছেন তাপস পাল কন্যা সোহিনী
    Next Article
    Bratya Basu: কয়েকদিন আগেই শ্যুট করেছেন পডকাস্ট, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment