Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    RCB vs SRH Preview: শনিবার কোহলি-শো, উঠতে পারে চার-ছক্কার ঝড়, আরসিবি ও হায়দরাবাদের কাঁটা শুধু বোলিং

    1 week ago

    বেঙ্গালুরু: দুই দলই বিগহিটারে ঠাসা। 

    এক দলে ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল, তো অন্য দলে অভিষেক শর্মা, ঈশান কিষাণ, ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন। ভাল বলকেও মাঠের বাইরে ফেলতে পারেন। 

    শনিবার তাঁরা যে মাঠে নামছেন, সেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সব সময়ই বড় রানের খেলা হয়। আইপিএলে এমনিতেই এই দুই দলের ম্যাচ মানে চার-ছক্কার বন্যা দেখা যায়। ২০২৪ সালে ২৮৭ বনাম ২৬২ রানের লড়াইয়ের কথা অনেকেই ভুলতে পারেন না। এবারও বড় রানের ম্যাচ হতে পারে।

    দুই দলেরই কাঁটা বোলিং। আরসিবি প্রথম ম্যাচে পাচ্ছে না জশ হ্যাজলউডকে। ২০২৫ সালে দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক। তিনি বৃহস্পতিবার বেঙ্গালুরু পৌঁছে গেলেও শুরুর দিকের ম্যাচগুলিতে খেলবেন না। যশ দয়াল গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। জোরে বোলারদের মধ্যে নামী তারকা হিসাবে রয়েছেন শুধু ভুবনেশ্বর কুমার। হ্যাজলউডের পরিবর্তে খেলবেন হয়তো জেকব ডাফি। ভারতীয় পেসারদের মধ্যে ২৩ বছরের বাঁহাতি পেসার মঙ্গেশ যাদব খেলতে পারেন। সানরাইজার্সের আগ্রাসী ব্যাটারদের আটকে রাখা আরসিবি বোলিংয়ের কাছে বড় পরীক্ষা।

    হায়দরাবাদের পেস বোলিংয়েও সমস্যা। জয়দেব উনাদকাট পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। থাকবেন হর্ষল পটেল। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে উনাদকাট ভাল বল করেছিলেন। কিন্তু গুজরাতের হয়ে বল হাতে নজর কাড়তে পারেননি হর্ষল। ওভার প্রতি প্রায় ১০ রান করে খরচ করেছিলেন। আরসিবি ব্যাটিং লাইন আপে ফিল সল্ট, বিরাট কোহলিরা আছেন। চিন্নাস্বামীর পিচে দুজনই ঝড় তুলতে পারেন।

    ২০২৫ সালের ১৭ মে-র পর এই প্রথম বড় কোনও ম্যাচ হচ্ছে চিন্নাস্বামীতে। পদপিষ্টের ঘটনার পর ক্রিকেটকে ঘিরে কী আবহ তৈরি হবে, দেখার অপেক্ষায় অনেকে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন কোহলিরা।

     

    টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা জেকব বেথেল আরসিবি একাদশে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার। সল্ট ও রোমারিও শেফার্ড খেলছেনই। তবে দুদিন ধরে নেটে বেথেল যেরকম ব্যাটিং-বোলিং করেছেন, একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। টিম ডেভিড আরসিবি-র ট্রফি জয়ী দলের অন্যতম তারকা। তবে এবার নেটে খুব বেশি ব্যাটিং করেননি। তাঁকে বসিয়ে রাখার ঝুঁকি নেবে আরসিবি? ক্রুণাল পাণ্ড্যও দলের অন্যতম ভরসা।

    হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন, চার নম্বরে ব্যাট করবেন হেনরিখ ক্লাসেন। হায়দরাবাদের প্রথম চার ব্যাটার ঈশান কিষাণ, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও ক্লাসেন। চারজনই আগ্রাসী ব্যাটিং করেন। আইপিএল অভিষেক হতে পারে সলিল অরোরার। অনিকেত বর্মা ও হর্ষ দুবেও সম্ভবত খেলবেন। তবে এহসান মালিঙ্গা ও লিয়াম লিভিংস্টোনের মধ্যে কে খেলবেন, তা নিয়ে ধন্দ রয়েছে।

     

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: সুবিধা হল কেকেআরের? এখনও MI শিবিরে যোগই দেননি দুই তারকা, বুমরা কি নাইটদের বিপক্ষে খেলবেন?
    Next Article
    PSL 2026: মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে কটাক্ষ পাকিস্তান তারকার, বিতর্কের আঁচ পেয়েই দিলেন সাফাই?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment