Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mobile Data Recharge: মোবাইল ডেটায় কর বসানোর ভাবনা, প্রত্যেক GB-তে ১ টাকা, আরও মহার্ঘ হতে পারে ইন্টারনেট

    4 days ago

    নয়াদিল্লি: মোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়তে পারে আরও। কারণ মোবাইল ডেটার উপর কর বসানোর প্রস্তাব জমা পড়ল এবার। প্রত্যেক জিবি ডেটার উপর ১ টাকা কর বসানোর প্রস্তাব জমা পড়েছে। বিষয়টি পর্যালোচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরেই এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে।

    জানুয়ারি মাসে টেলিকম সেক্টরের সঙ্গে বিশেষ পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্সের তরফে মোবাইল ডেটা ব্যবহারে কর বসানোর প্রস্তাব দেওয়া হয়। মোবাইল ফোনে প্রত্যেক জিবি ডেটা ব্যবহারের উপর ১ টাকা করে কর বসানোর কথা বলা হয়েছে। এ নিয়ে বিশদ পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স-কে। সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদের। 

    দিল্লি সূত্রে খবর, টেলিকম সেক্টরের আয় বৃদ্ধি করাই লক্ষ্য। পাশাপাশি, মোবাইল ডেটার ‘নেগেটিভ ব্যবহারে’ রাশ টানাও লক্ষ্য। মোবাইল ডেটা ব্যবহারের নিরিখে বাকি সব দেশকে পিছনে ফেলে ভারত একেবারে শীর্ষস্থানে উঠে এসেছে। সেই আবহে প্রত্যেক জিবি-র উপর কর বসালে, ইন্টারনেট ব্য়বহারের খরচ বাড়বে, সাধারণ মানুষের পকেটে টান পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি সামনে আসতেই তাই শোরগোল পড়ে গিয়েছে। 

    Telecom Regulatory Authority of India (TRAI)-র পরিসংখ্য়ান বলছে, ২০২৫ব  সালে ভারতের ৮০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী ২২৯ বিলিয়ন (২২ হাজার ৯০০ কোটি) জিবি মোবাইল ডেটা ব্যবহার করেছেন। কিন্তু এই বিপুল পরিমাণ মোবাইল ডেটা থেকে সরকারের কোনও আয় হয়নি। কারণ স্পেকট্রামের নিলাম এবং লাইসেন্স থেকেই যা আয় হয় সরকারের। তাই এবার মোবাইল ডেটার উপর কর বসানো নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানা যাচ্ছে। ন্যূনতম ১ টাকা কর নেওয়া হতে পারে প্রত্যেক জিবি ডেটা ব্যবহারের ক্ষেত্রে। এতে বছরে ২২ হাজার ৯০০ কোটি টাকা আয় হবে সরকারের। অর্থাৎ রাজকোষ ভরে উঠবে। তবে চিন্তা বাড়বে সাধারণ মানুষের।

    এক্ষেত্রে যে হিসেব উঠে এসেছে, তা হল, দিনে যদি কেউ ২ জিবি ডেটা ব্য়বহার করেন, তাতে মাসে ৬০ জিবি ডেটা খরচ হবে। ফলে বাড়তি ৬০ টাকা গুনতে হবে গ্রাহকদের। যাঁরা মাসে ২১.২ জিবি ডেটা ব্যবহার করেন, তাঁদেরও বাড়তি ২১-২২ টাকা খরচ হবে। পাশাপাশি, বাড়তি ১৮ শতাংশ GST রয়েইছে। এমনিতেই গত কয়েক বছরে ইন্টারনেট ব্যবহারের খরচ বেড়েছে। প্রত্যেক জিবি ইন্টারনেট ব্য়বহারে কর বসলে, আরও খরচ বাড়বে সাধারণ মানুষের।

    Click here to Read More
    Previous Article
    Paternity Leave: সন্তান দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য, শিশুর বয়স ৩ মাসের বেশি হলেও: সুপ্রিম কোর্ট
    Next Article
    WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment