Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Govinda on Relationship: 'সুনীতার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছিলাম, হয়তো নীলমকেই বিয়ে করে নিতাম...', ফেলে আসা জীবন নিয়ে অকপট গোবিন্দ

    1 day ago

    কলকাতা: গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্ক বারে বারেই শিরোনামে চলে এসেছে। অনেক সময়ে, সুনীতা নিজে বিস্ফোরক অভিযোগ করেছিলেন গোবিন্দর বিরুদ্ধে, জানিয়েছিলেন গোবিন্দা বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন। তবে পাশাপাশি, স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, তিনি গোবিন্দর সঙ্গে কখনোই বিচ্ছেদ করবেন না। কারণ সুনীতা ও গোবিন্দর সন্তান রয়েছে ও সুনীতা সংসার করাতেই বিশ্বাসী। তবে এ কথা এখন বিস্মৃতি প্রায় যে, একটা সময়ে গোবিন্দর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সুনীতা নয়, নীলম কোঠারীর!

    একটা সময়ে অবশ্য নীলম, গোবিন্দর সঙ্গে এই সম্পর্কের কথা নাকচ করে দিয়েছিলেন। বলেছিলেন, গোবিন্দের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না কোনোদিনই। গোটা বিষয়টা ছিল স্রেফ গুঞ্জন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে নীলম বলেন, 'গোবিন্দের সঙ্গে আমার সম্পর্ক ছিল, এ কথা কে বলল? গোবিন্দজী ভীষণ ভাল মানুষ। কিন্তু ওঁর সঙ্গে আমার কখনও কোনও প্রেমের সম্পর্ক ছিল না। আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, সেই সব ছবি সাফল্য ও পেয়েছে। কিন্তু গোবিন্দের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা সম্পূর্ণ রটনা। এটা একেবারেই সত্যি নয়, এর কোনও ভিত্তি নেই।'

    তবে একটি সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছিলেন, সুনীতার সঙ্গে বাগদানের পর থেকেই তাঁর সমস্যা হত। একটা সময়ে বাগদান ভেঙে দিয়েছিলেন গোবিন্দ, কিন্তু শেষমেষ তা হতে দেননি সুনীতা। একটি পুরনো সাক্ষাৎকারে গোবিন্দ বলেছিলেন, 'কাজ বাড়তে থাকে, আমি ব্যস্ত হয়ে পড়ি। আর সেই ব্যস্ততার কারণেই সুনীতার সঙ্গে আমার সম্পর্ক কিছুটা বদলে যায়। ও সবাইকে হিংসা করতে শুরু করে, আমায় সন্দেহ করতে শুরু করেন। সুনীতা আমায় এতটাই বিরক্ত করত যে, মাঝে মাঝে আমি আমার মেজাজ হারিয়ে ফেলতাম। একদিন এমন পরিস্থিতিতেই ও আমায় নীলমকে নিয়ে একটা কিছু বলেছিল। সেই সময়ে আমি চেয়েছিলাম, বিচ্ছেদ হয়ে যাক আমার আর সুনীতার।'

    গোবিন্দ আরও বলেন, 'আমি সুনীতাকে বলেছিলাম, আমায় ছেড়ে চলে যেতে। বাগদান ভেঙে দিয়েছিলাম। সুনীতা কথা শোনেনি, ৫ দিন পরেই ও আবার আমার সঙ্গে যোগাযোগ করে। সুনীতা যদি তা না করত, তাহলে হয়তো আমি আজ নীলমের সঙ্গে বিয়ে করে নিতাম।'

    গোবিন্দর এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায়, একটা সময়ে সম্পর্কে ছিলেন নীলম আর গোবিন্দ। তবে সুনীতা আর গোবিন্দর বিয়ে হয়ে যাওয়ার কারণেই সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।

    Click here to Read More
    Previous Article
    Sarfaraz Khan : ভারত-পাক ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার পাক মেন্টরের, ICC-র নিয়মভঙ্গ সরফরাজ আহমেদের ?
    Next Article
    Palash Sen on Arijit Singh: 'এই সিদ্ধান্ত তো আমি আগেই নিয়েছিলাম', অরিজিতের প্লেব্যাক ছাড়ার প্রসঙ্গে মুখ খুললেন পলাশ সেন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment